March 30, 2026, 12:07 am
এইমাত্রপাওয়াঃ

আগামী ২ মার্চ ব্যাহত হবে ইন্টারনেট সেবা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক আগামী ২ মার্চ সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ১২ ঘণ্টা ইন্টারনেট সেবা বিঘ্নিত হবে।

কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবল (সি-এমই-ডব্লিউই-৪) সিস্টেমের সিঙ্গাপুর প্রান্তে রক্ষণাবেক্ষণ কাজের জন্য বাংলাদেশের বিভিন্ন এলাকায় ইন্টারনেট সেবা সাময়িক ব্যাহত হবে।

এদিন ইন্টারনেটের গতি কম পাওয়াসহ থেকে থেকে সংযোগ বিচ্ছিন্নের মত ঘটনার সম্মুখীন হতে পারেন ব্যবহারকারীরা।

ফলে ২ মার্চ সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ১২ ঘণ্টা ইন্টারনেট সেবা বিঘ্নিত হবে।

আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।

এতে জানানো হয়, সাবমেরিন ক্যাবল (সি-এমই-ডব্লিউই-৪) সিস্টেমের সিঙ্গাপুর প্রান্তে কনসোর্টিয়াম কর্তৃক গৃহীত রক্ষণাবেক্ষণ কাজ করার জন্য আগামী ২ মার্চ সকাল ৭টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রায় ১২ ঘন্টা এই ক্যাবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো আংশিক বন্ধ থাকবে। তবে কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন (সি-এমই-ডব্লিউই-৫) ক্যাবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো যথারীতি চালু থাকবে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page