October 16, 2026, 11:09 pm
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

আগামী ৩০ বছরে হারিয়ে যাবে আর্কটিকের সাগরের বরফ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির প্রভাবে আগামী ৩০ বছরের মধ্যে উত্তর মেরুর আর্কটিক সাগরের বরফের মজুত হারিয়ে যাবে

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির প্রভাবে আগামী ৩০ বছরের মধ্যে উত্তর মেরুর আর্কটিক সাগরের বরফের মজুত হারিয়ে যাবে। আন্তর্জাতিক জলবায়ু গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ক্রায়োসফিয়ার ক্লাইমেট ইনিশিয়েটিভ রিসার্চ নেটওয়ার্ক মঙ্গলবার একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে। খবর এএফপির।
একই কারণে এই সময়সীমার মধ্যে দক্ষিণ মেরু বা এ্যান্টার্কটিকা মহাদেশেও উল্লেখযোগ্য পরিমাণ জমাট বরফ গলে যাবে বলে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। চলতি বছর মার্চে এ্যান্টার্কটিকার উত্তরাংশে বৃষ্টিপাত হয়েছে। মার্চ মাসে এ্যান্টার্কটিকায় বৃষ্টি খুবই বিরল ঘটনা।

এ ছাড়া ইউরোপের আল্পস পার্বত্যাঞ্চলের জমাট বরফের স্তূপের ৫ শতাংশ চলতি বছর গ্রীষ্মে গলে গেছে বলেও জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রায়োসফিয়ার ক্লাইমেট ইনিশিয়েটিভ রিসার্চ নেটওয়ার্ক।
ভৌগোলিক গঠন অনুযায়ী পৃথিবীর তিন ভাগ পানি এবং এক ভাগ স্থলভূমি। মোট পানির এই মজুতের শতকরা ৯৭ শতাংশ সামুদ্রিক লবণাক্ত পানি, ২ শতাংশ বরফ এবং মাত্র ১ শতাংশ পানযোগ্য স্বাদু পানি। যদি বরফের মজুত গলতে থাকে, সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই সমুদ্রের উচ্চতা বাড়বে এবং উপকূলবর্তী বেশিরভাগ অঞ্চল সমুদ্রগর্ভে বিলীন হয়ে যাওয়ার ঝুঁকিতে থাকবে।

জাতিসংঘের চলতি বছর প্রকাশিত জলবায়ু প্রতিবেদন অনুযায়ী, ২০১৪ থেকে ব্যাপকহারে বাড়ছে উষ্ণতা এবং চলতি ২০২২ সালে পৃথিবী তার ইতিহাসের উষ্ণতম অষ্টম বছর পার করছে। দীর্ঘ সময়জুড়ে টানা এই উষ্ণতার প্রভাবে এই গ্রহের উত্তর ও দক্ষিণ মেরুর জমাট বরফের মজুত হারিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলেও উল্লেখ করা হয়েছিল জাতিসংঘের প্রতিবেদনে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page