October 11, 2026, 2:19 am
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

আগামী ৫ বছরের জন্য বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হলেন ভারতীয় বংশোদ্ভূত অজয় বাঙ্গা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আগামী ৫ বছরের জন্য বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হলেন ভারতীয় বংশোদ্ভূত অজয় বাঙ্গা। বুধবার (৩ মে) ২৫ সদস্যের এক্সিকিউটিভ বোর্ড জানিয়েছে, আগামী ৫ বছরের জন্য বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট থাকবেন অজয় বাঙ্গা।

বাঙ্গাকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই পদে নির্বাচিত হলেন বাঙ্গা। প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে বসলেন তিনি।

অজয় বাঙ্গার জন্ম ভারতের পুনেতে। বাবা হরভজন সিং বাঙ্গা ছিলেন ভারতীয় সেনার উচ্চপদস্থ কর্মকর্তা। ২০১০ সালে মাস্টারকার্ডের সিইও হন বাঙ্গা। এর আগে নেসলে, পেপসির মতো সংস্থার দায়িত্বে ছিলেন তিনি।

এই মুহূর্তে জেনারেল ইকুইটি নামের মার্কিন সংস্থায় ভাইস চেয়ারম্যান অজয়। সম্প্রতি বিশ্বব্যাংকের প্রধানের পদ থেকে ইস্তফা দেন ডেভিড ম্যালপাস। তারপর এই পদে বসলেন ভারতীয় বংশোদ্ভূত অজয়।

বাঙ্গার মনোনয়নকে সমর্থন জানিয়েছিল ভারত, কেনিয়া, ঘানা। জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠকে ফ্রান্স ও জার্মানির প্রতিনিধিরাও বাঙ্গার ভূয়সী প্রশংসা করেছেন।

কিন্তু আমেরিকার মনোনয়নের বিরোধিতা করবে রাশিয়া, এমনটাই শোনা গিয়েছিল। বাঙ্গার বিরুদ্ধে অন্য কাউকে মনোনয়ন দিতে পারে রুশ ঘনিষ্ঠ দেশগুলো, সেরকমই সম্ভাবনা ছিল। তবে শেষ পর্যন্ত আর কেউ বাঙ্গার প্রতিদ্বন্দ্বিতা করেননি।

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page