March 27, 2026, 7:42 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত কোনো আলোচনা হবে না : হামাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের দখলদার সরকার বন্দী বিনিময়ের বিষয়ে হামাসের সাথে আলোচনা চলছে বলে যে দাবি করেছে তা নাকচ করেছেন হামাসের বৈরুত প্রতিনিধি উসামা হামদান।

তিনি গতকাল (শুক্রবার) সুস্পষ্টভাবে বলেছেন, গাজায় ইহুদিবাদীদের আগ্রাসন সম্পূর্ণভাবে বন্ধ এবং সমস্ত সেনা প্রত্যাহার না করা পর্যন্ত বন্দী বিনিময়ের ব্যাপারে কোনো আলোচনা হবে না। তিনি ইসরাইলের এই দাবিকে অপপ্রচার বলে মন্তব্য করেন।

উসামা হামদান বলেন, দখলদার সরকার পছন্দ মতো তাদের ধারণাকে ছড়িয়ে দেয় যা মোটেই সত্য নয়। অভ্যন্তরীণ চাপ মোকাবেলা এবং জনমতকে ভিন্ন দিকে ফিরিয়ে রাখার জন্য তারা এই কৌশলের আশ্রয় নিচ্ছে বলে মন্তব্য করেন হামাসের এই নেতা।

উসামা হামদান বলেন, ইহুদিবাদীদের এই দাবি সম্পর্কে তার কোনো ধারণা নেই তবে হামাসের সুস্পষ্ট অবস্থান হচ্ছে ‘সম্পূর্ণ এবং পরিপূর্ণভাবে আগ্রাসন বন্ধ করা’। তিনি আরো বলেন, “আমাদের কাছে এমন সরঞ্জাম এবং সক্ষমতা রয়েছে যা ইসরাইলকে যুদ্ধবিরতি করতে বাধ্য করবে।”

উসামা হামদান আবারো বলেন, ইসরাইলের চলমান এই অচলাবস্থায় কাটি ওঠার একমাত্র পথ হচ্ছে গাজায় আগ্রাসন পুরোপুরি বন্ধ করা।

এর আগে হামাসের সর্বোচ্চ পর্যায়ে থেকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়নাকে জানানো হয়েছে যে, তারা আরো বহু মাস ইহুদিবাদী ইসরাইলের সাথে যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম। তাদের হাতে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত অস্ত্র ও সামরিক সরঞ্জাম রয়েছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page