April 12, 2026, 11:03 pm
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

আঞ্চলিক পরিস্থিতি বদলে দেয়ার ব্যর্থ চেষ্টা করছে ইসরাইল : সিরিয়ার পররাষ্ট্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরের আন্তর্জাতিক বিমানবন্দরে ইহুদিবাদী ইসরাইলের সাম্প্রতিক বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে দামেস্ক।

সিরিয়া বলেছে, আঞ্চলিক পরিস্থিতি বদলে দেয়ার ‘বেপরোয়া প্রচেষ্টার’ অংশ হিসেবে আলেপ্পো বিমানবন্দরে হামলা চালিয়েছে তেল আবিব।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিবৃতি প্রকাশ করে এ নিন্দা জানায়। সাম্প্রতিক সময়ে ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার দামেস্ক ও আলেপ্পো বিমানবন্দর এবং লাতাকিয়া বাণিজ্যিক বন্দরসহ অন্যান্য বেসামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর বিমান হামলা চালিয়েছে।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এ সম্পর্কে আরো বলা হয়েছে, আরব দেশগুলোর সঙ্গে সিরিয়ার শান্তি প্রক্রিয়া এবং সৌদি আরবের সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের মতো বিষয়গুলো সহজে মেনে নিতে পারছে না তেল আবিব।

বিবৃতিতে বলা হয়, এসব বিষয় ইসরাইলের ইচ্ছা-অনিচ্ছার ওপর নির্ভর করছে না বরং আঞ্চলিক দেশগুলো তাদের নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে নিজেদের মধ্যকার সম্পর্ক শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে।

সিরিয়ায় এ ধরনের হামলার পুনরাবৃত্তির ব্যাপারে তেল আবিবকে সতর্ক করে দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, একটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব লঙ্ঘন করে একের পর এক হামলার ব্যাপারে জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদের উচিত নিজেদের নীরবতা ভঙ্গ করে তাদের দায়িত্ব পালন করা। জাতিসংঘকে ইসরাইলি আগ্রাসন বন্ধ করার পাশাপাশি নিরপরাধ মানুষ হত্যাকারীদের বিচারের ব্যবস্থা করতে হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page