September 8, 2026, 7:24 am
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

আট শতাধিক অভিবাসী কর্মীকে চাকরিচ্যুত করল কুয়েত সরকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আট শতাধিক অভিবাসী কর্মীকে চাকরিচ্যুত করেছে কুয়েত সরকার। মঙ্গলবার মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের তেলসমৃদ্ধ এই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই আদেশ জারি করেছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই আদেশ জারি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, নিজ দেশের নাগরিকদের কর্মসংস্থানের জন্য এই পদক্ষেপ নিয়েছে সরকার

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়োগ কর্তৃপক্ষের সঙ্গে দেনা-পাওনাসংক্রান্ত যাবতীয় বিষয় মিটিয়ে নেওয়ার জন্য চাকরি থেকে অব্যাহতিপ্রাপ্তদের এক মাস সময় দেওয়া হয়েছে।

চাকরিচ্যুত হওয়া এই অভিবাসীদের একটি উল্লেখযোগ্য অংশ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের। ঠিক কী কারণে তাদের অব্যাহতি দেওয়া হলো, সে সম্পর্কে কিছু বলা হয়নি বিজ্ঞপ্তিতে। তবে ধারণা করা হচ্ছে, কুয়েতের নাগরিকদের কর্মসংস্থান সৃষ্টির জন্য এই পদক্ষেপ নিয়েছে সরকার। যাদের অব্যাহতি দেওয়া হয়েছে, তারা অর্থনীতির বিভিন্ন খাতের প্রতিষ্ঠানগুলোতে চাকরি করতেন।

মাত্র ১৭ হাজার ৮১৪ বর্গকিলোমিটার আয়তনের দেশ কুয়েতের জনসংখ্যা ৪২ লাখ ৯৪ হাজার ৯২১। এই জনসমষ্টির অর্ধেকেরও বেশি অভিবাসী। একসময় জনসংখ্যা ও দক্ষ জনশক্তির অভাবে তেলসমৃদ্ধ কুয়েতকে সরকারি-বেসরকারি নানা খাতের চাকরির জন্য অভিবাসীদের ওপর নির্ভর করতে হতো। কিন্তু এখন নাগরিকদের মধ্যে দক্ষ ও শিক্ষিত জনশক্তি তৈরি হতে থাকায় এই নির্ভরতা থেকে বেরিয়ে আসতে চাইছে দেশটি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page