October 10, 2026, 7:50 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

আত্মীয় বাড়ি থেকে ফেরার পথে মহেশপুরে দুই মটর সাইকেলের মুখোমুখি সংর্ঘষে কলেজ ছাত্র নিহত

স্টাফ রিপোর্টার : ফুফু বাড়ি থেকে ফেরার পথে ঝিনাইদহের মহেশপুরে দুই মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিজান (২৩) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ২জন। আহতদেরকে মহেশপুর ও ঢাকায় ভর্তি করা হয়েছে।
নিহত সিজান কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের হরিণদিয়া গ্রামের সিরাজুল ইসলাম মাস্টারের ছেলে।
এ দূর্ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধায় মহেশপুর উপজেলার জিন্নহনগর-দত্তনগর সড়কের সরকারি পদ্মপুকুর ডিগ্রী কলেজের সামনে।
স্থানীয় নাজমূল হোসেন জানান, নিহত সিজান এবং তার ছোট ভাই রিফাত নেপা গ্রামের ফুবুর বাড়ি থেকে মোটরসাইকে যোগে  কোটচাঁদপুরে ফেরার  পথে পদ্মপুকুর ডিগ্রী কলেজের সামনে পৌছালে অপরদিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংর্ঘষে কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের হরিণদিয়া গ্রামের সিরাজুল ইসলাম মাস্টারের ছেলে সিজান, সিজানের ছোট ভাই রিফাত (২১) ও মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের ভবনগর গ্রামের জিয়াউর রহমানের ছেলে রাব্বি হোসেন (৩৫) গুরুতর ভাবে আহত হয়।
আহতদেরকে মহেশপুর ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে মহেশপুর উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকি’সক গুরুতর আহত সিজানকে ঢাকায় রেফার্ড করে। এবং রিফাত ও রাব্বিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সিজান শনিবার সকালে মৃত্যু বরণ করে।
মহেশপুর থানার অফিসাস ইনচার্জ (ওসি) ফয়েজ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, দু‘মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছে এবং তাদেরকে উন্নত চিকিৎসার জন্য মহেশপুর হাসপাতাল থেকে রেফার্ড করা হয়েছে শুনেছি।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page