March 28, 2026, 11:51 pm
শিরোনামঃ
জাতীয় সংসদের স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয় : স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার দেশের সব পেট্রোল পাম্প তদারকি করতে ট্যাগ অফিসার নিয়োগ করবে সরকার পাবনায় মসজিদ কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৭ জন আহত নারায়ণগঞ্জে মাদক কারবারিকে সংশোধনের জন্য চিল্লায় পাঠালেন এমপি ইরানে হামলা করায় এবার তোপের মুখে ইসরায়েলের মোসাদ প্রধান পেট্রোল রপ্তানি বন্ধ করতে যাচ্ছে রাশিয়া ইসরায়েলে ২৪ ঘণ্টায় ১০৩টি সামরিক অভিযান চালিয়েছে হিজবুল্লাহ
এইমাত্রপাওয়াঃ

আদালতের হুঁশিয়ারির পর ইমরান খানকে হত্যাচেষ্টার মামলা করল পুলিশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যাচেষ্টার ঘটনায় অবশেষে মামলা করেছে সেদেশের পুলিশ। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে হস্তক্ষেপের পর এই মামলা করা হয়।

পাঞ্জাব পুলিশ মামলা দায়েরে ব্যর্থ হলে স্বতঃপ্রণোদিত হয়ে আইনি প্রক্রিয়া শুরুর হুঁশিয়ারি দেন দেশটির সর্বোচ্চ আদালত। পর্যবেক্ষণে প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল বলেন, ‘আপনারা কি দেখতে পাচ্ছেন না, এটা একজন জাতীয় নেতাকে হত্যার চেষ্টা?’

প্রাদেশিক পুলিশ অবশেষে সন্ত্রাসবাদের অভিযোগে মামলা নথিভুক্ত করেছে। আটক সন্দেহভাজন নাভিদকে মামলায় প্রধান আসামি করা হয়েছে। সন্ত্রাসবাদবিরোধী আইনের ৭ নম্বর ধারাসহ পাকিস্তান দণ্ডবিধির কয়েকটি ধারায় গতকাল সোমবার উপপরিদর্শক আমির শাহজাদ বাদী হয়ে মামলাটি করেন। তিন দিন দেরির পর মামলাটি করা হলো।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান তাকে হত্যার কথিত ষড়যন্ত্রের সঙ্গে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা মেজর জেনারেল ফয়সাল নাসির জড়িত বলে অভিযোগ করেছেন। তবে পুলিশের মামলায় তাদের কারও নাম উল্লেখ করা হয়নি।

আগাম নির্বাচনের দাবিতে দ্বিতীয় দফা লংমার্চ চলাকালে গত বৃহস্পতিবার পাঞ্জাবের ওয়াজিরাবাদে ইমরান খানের ওপর হামলার ঘটনা ঘটে। এতে একজন নিহত হন। গুলিবিদ্ধ হন ইমরান খান, পিটিআইয়ের কয়েকজন নেতাসহ ১৪ জন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page