September 7, 2026, 4:37 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

আন্তর্জাতিক আদালতের রুলিং মানতে ইসরাইল বাধ্য : চীন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীন বলেছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের চলমান গণহত্যা বন্ধের বিষয়ে হেগের আন্তর্জাতিক বিচার আদালত যে রুলিং দিয়েছে তা কার্যকরভাবে বাস্তবায়নের আশা করছে বেইজিং।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন গতকাল (সোমবার) বলেন, গাজার বেসামরিক জনগণকে রক্ষার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক উদ্বেগ দূর করা এবং গাজার চলমান উত্তেজনা ও মানবিক সংকট অবসানের জন্য শুক্রবার হেগের আদালত এই রুলিং দিয়েছে।

ওয়াং ওয়েনবিন জোর দিয়ে বলেন, চীন বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে পরিচালিত সব ধরনের হামলার ঘটনার নিন্দা জানায় এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের প্রতিটি পদক্ষেপের বিরোধিতা করে।

গত শুক্রবার হেগের আন্তর্জাতিক আদালত গাজায় গণহত্যা ঠেকানোর জন্য ইসরাইলকে সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। এছাড়া সেখানে পর্যাপ্ত পরিমাণে মানবিক ত্রাণ সহায়তা পৌঁছানোর সুযোগ দেয়ার কথা বলেছে।

আন্তর্জাতিক বিচার আদালতের এই রুলিং আইনগতভাবে মেনে চলতে ইসরাইল বাধ্য কিন্তু বাস্তবতা হচ্ছে- রুলিং বাস্তবায়নের জন্য কোনো সুনির্দিষ্ট পদক্ষেপের কথা বলা হয়নি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page