November 10, 2026, 3:23 pm
শিরোনামঃ
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা ; ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উত্তরাধিকার সূত্রে সরকার ভেঙে চুরমার করে দেওয়া একটি অর্থনীতি পেয়েছে : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা পুরোনো ড্যাশ-৮ উড়োজাহাজ কিনে সরকারি অর্থের অপচয় ; দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কিশোরগঞ্জে চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূকে পিটিয়ে হত্যা ; বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন যশোরে স্কুলের টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধীদের সমঝোতা ; স্পিকার হচ্ছেন মাতান কাহানা সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির নভেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত
এইমাত্রপাওয়াঃ

আন্তর্জাতিক গণমাধ্যমে ঢাকার মেট্রোরেলের সংবাদ গুরুত্বের সঙ্গে প্রকাশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গতকাল ২৮ ডিসেম্বর বুধবার প্রথমবারের মতো মেট্রোরেলের যুগে পা রেখেছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে সূচিত হলো আধুনিক নগরায়নের এক নতুন অধ্যায়। ঢাকায় মেট্রোরেল উদ্বোধনের এই খবর বিশ্বের বিভিন্ন প্রভাশালী মিডিয়ায় গুরুত্বের সঙ্গে প্রকাশ হয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি শিরোনাম করেছে, ‘যানজটে-জর্জরিত রাজধানী ঢাকায় প্রথম মেট্রো লাইন চালু করল বাংলাদেশ’। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের রাজধানী ঢাকায় বুধবার প্রথম মেট্রোরেল লাইনের উদ্বোধন করা হয়েছে। স্থবির এই মেট্রোপলিটন শহরে যানজট হ্রাসের জন্য কাজ করছে কর্তৃপক্ষ।

যানজটের কারণে প্রতিবছর ৩ বিলিয়ন ডলারের বেশি কাজের সময় ঢাকার রাস্তায় হারিয়ে যায়। আর প্রায়ই রাস্তায় দেখা দেওয়া বিক্ষোভ-প্রতিবাদ এবং বর্ষা মৌসুমের বৃষ্টি সেই পরিস্থিতিকে আরও খারাপ করে তোলে।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ শিরোনাম করেছে, ‘প্রথম মেট্রোরেল পেল বিশ্বের সবচেয়ে জনবহুল শহরগুলোর একটি।’ প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের রাজধানী ঢাকায় এখন প্রথম মেট্রোরেল রয়েছে। বিশ্বের অন্যতম যানজটপূর্ণ শহরটিতে মানুষের যাতায়াত সহজ করাই এই প্রকল্পের লক্ষ্য। বুধবার লাইন-৬ নামে পরিচিত ২০ কিলোমিটার রেল প্রকল্পের একাংশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পটি ঢাকায় বসবাসরত মানুষের যোগাযোগ ব্যবস্থায় অনেক পরিবর্তন আনবে। সঙ্গে হাসিনার সরকারের খুবই প্রয়োজনীয় রাজনৈতিক ভাবমূর্তি বৃদ্ধি করবে।

এক প্রতিবেদনে সৌদি সংবাদমাধ্যম আল-আরাবিয়া বলছে, বিশ্বের অন্যতম যানজটপূর্ণ শহর ঢাকায় প্রথম মেট্রোরেল চালু করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মেট্রোরেল চালুর পর প্রথম যাত্রী হিসেবে ভ্রমণও করেছেন।

এএফপির প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া লিখেছে, বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শহর ঢাকায় প্রথম মেট্রোরেল চালু করা হয়েছে। বুধবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করেছেন।

ব্লুমবার্গের প্রতিবেদন প্রকাশ করে ভারতের আরেক সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, নতুন চালু করা মেট্রোরেল বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করবে।

ঢাকার মেট্রোরেলের উদ্বোধন নিয়ে পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজার শিরোনাম করেছে, ‘যানজট থেকে মুক্তি, ঢাকায় শুরু মেট্রো পরিষেবা, সবুজ পতাকা নেড়ে উদ্বোধন শেখ হাসিনার।’

প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকায় শুরু হয়ে গেল মেট্রোরেল পরিষেবা। সবুজ পতাকা নাড়িয়ে পরিষেবার সূচনা করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বোনকে নিয়ে নিজে টিকিট কেটে চেপে বসলেন ট্রেনেও। দিয়াবাড়ি স্টেশন থেকে মেট্রো ছুটবে আগারগাঁওয়ের দিকে। বোনকে সঙ্গে নিয়ে প্রথম সেই যাত্রার আরোহী হন প্রধানমন্ত্রী হাসিনা।

এ ছাড়া সিঙ্গাপুরের ইংরেজি দৈনিক দ্য স্ট্রেইটস টাইমস, ভারতের বিজনেস স্ট্যান্ডার্ড, হিন্দুস্তান টাইমস, পাকিস্তানের ডন, উর্দু পয়েন্টসহ বিশ্বের বিভিন্ন দেশের অনেক গণমাধ্যম বাংলাদেশের প্রথম মেট্রোরেল উদ্বোধনের খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে।

 

আজকের বাংলা তারিখ

  • ১০ই নভেম্বর, ২০২৬
  • ২৬শে কার্তিক, ১৪৩৩
  • ২৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page