October 28, 2026, 2:29 pm
শিরোনামঃ
বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট আইজেনকটের সঙ্গেই জোট বাঁধতে পারে আরব দলগুলো দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স ; আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানাল হামাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  অবরুদ্ধ গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি নারী ও মেয়েদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের নিষ্ঠুর অপরাধযজ্ঞের ব্যাপারে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

গাজা উপত্যকা ও পশ্চিম তীরের ফিলিস্তিনি নারী ও মেয়েরা ইসরাইলি সেনাদের যৌন হয়রানি ও ধর্ষণের শিকার হচ্ছেন বলে জাতিসংঘ মানবাধিকার পরিষদের বিশেষ প্রতিনিধির প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর মঙ্গলবার হামাস ওই আহ্বান জানিয়েছে।

জাতিসংঘের প্রতিবেদনে ইসরাইলকে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, এ ধরনের অমানবিক কর্মকাণ্ড আন্তর্জাতিক ফৌজদারি আইনে গুরুতর অপরাধ এবং এ ধরনের অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।

হামাস এক বিবৃতিতে বলেছে, যুদ্ধাপরাধী নেতানিয়াহু ও তার নাৎসীবাদী সেনারা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যে গণহত্যা ও জাতিগত শুদ্ধি অভিযান চালাচ্ছে তার সঙ্গে আরো একটি অপরাধ যুক্ত হলো।

বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনি নারীদের নির্বিচারে আটক করার সময় নির্যাতন, নিপীড়ন, শ্লীলতাহানী এবং বন্দি শিবিরে নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদের সময় অপমান ও ধর্ষণ করার হুমকি প্রদান করে দখলদার ইসরাইলি সেনারা যে জঘন্য অপরাধ করছে তার অবশ্যই আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত। ইসরাইলি সেনাদের এই অপরাধযজ্ঞের জন্য তাদের নেতাদেরকে বিচারের আওতায় আনতে হবে বলে হামাসের বিবৃতিতে উল্লেখ করা হয়।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page