March 28, 2026, 2:59 pm
শিরোনামঃ
জাতীয় সংসদের স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয় : স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার দেশের সব পেট্রোল পাম্প তদারকি করতে ট্যাগ অফিসার নিয়োগ করবে সরকার পাবনায় মসজিদ কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৭ জন আহত নারায়ণগঞ্জে মাদক কারবারিকে সংশোধনের জন্য চিল্লায় পাঠালেন এমপি ইরানে হামলা করায় এবার তোপের মুখে ইসরায়েলের মোসাদ প্রধান পেট্রোল রপ্তানি বন্ধ করতে যাচ্ছে রাশিয়া ইসরায়েলে ২৪ ঘণ্টায় ১০৩টি সামরিক অভিযান চালিয়েছে হিজবুল্লাহ
এইমাত্রপাওয়াঃ

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে আলোচনা : শিগগিরই ভিয়েনা যাচ্ছে ইরানি প্রতিনিধিদল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশের একটি প্রতিনিধিদল আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে শিগগিরই ভিয়েনা সফরে যাবে। তিনি গতকাল (বুধবার) তেহরান সফররত সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

তিনি এমন সময় ভিয়েনায় আইএইএ’র সঙ্গে আলোচনার কথা বললেন যখন ওই একই শহরে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা বেশ কয়েক মাস ধরে স্থগিত রয়েছে।

আমির-আব্দুল্লাহিয়ান বলেন, আইএইএ’র সঙ্গে আলোচনা শুরু করতে এবং দুপক্ষের মধ্যে সহযোগিতা শক্তিশালী করতে প্রতিনিধিদলটি ভিয়েনা সফরে যাচ্ছে। তবে তিনি আসন্ন সফরের তারিখ কিংবা প্রতিনিধিদলে ঠিক কারা থাকবেন সে সম্পর্কে কোনো ইঙ্গিত দেননি।

আইএইএ এর আগে দাবি করেছিল, তারা ইরানের অঘোষিত তিনটি স্থানে ইউরেনিয়ামের অস্তিত্ব খুঁজে পেয়েছে। এ ব্যাপারে ইরান কয়েকবার ওই আন্তর্জতিক সংস্থাকে জবাব দিলেও আইএইএ বলেছে, তারা তেহরানের এ সংক্রান্ত বক্তব্যে সন্তুষ্ট হতে পারেনি। এ বিষয়টি আইএইএর সঙ্গে ইরানের মতবিরোধের একটি উল্লেখযোগ্য কারণ হয়ে রয়েছে। গত মার্চ মাসে আইএইএ একটি প্রস্তাব পাস করে এ বিষয়ে ইরানের সমালোচনা করেছে।

আইএইএ’র সঙ্গে কারিগরি সহযোগিতার মাধ্যমে সংস্থাটি যে অভিযোগ এনেছে তার অবসান ঘটবে বলে যৌথ সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page