October 10, 2026, 12:05 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

আন্তর্জাতিক বাজারে কমলো সোনার দাম

অনলাইন সমিান্তবাণী ডেস্ক :  যুক্তরাষ্ট্রসহ ইউরোপের কয়েকটি দেশের ব্যাংকখাতে অস্থিরতা দেখা দেওয়ার পর বিশ্ব বাজারে বেড়ে যায় সোনার দাম। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বুধবার (২৯ মার্চ) বিশ্ব বাজারে আবারও কিছুটা কমেছে এই সোনালী ধাতুর মূল্য।

ব্যাংকখাতের অস্থিরতা দেখা দেওয়ার পর বিনিয়োগকারীরা সোনার বাজারে বিনিয়োগ শুরু করেন। হঠাৎ করে চাহিদা বাড়ায় সোনার দামও তর তর করে বাড়তে থাকে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার স্পট গোল্ড প্রতি আউন্স ১ হাজার ৯৬১ দশমিক ৮০ ডলারে বেঁচা-কেনা হয়েছে। যা গত দিনের তুলনায় ০ দশমিক ৬ শতাংশ কম। এর আগের দিন অবশ্য দাম ১ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।

অপরদিকে বুধবার ফিউচার গোল্ড প্রতি আউন্স বেঁচা-কেনা হয়েছে ১ হাজার ৯৬৩ দশমিক ১০ ডলারে। যা গত দিনের তুলনায় ০ দশমিক ৫ শতাংশ কম।

সিটি ইনডেক্সের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক ম্যাট সিম্পসন রয়টার্সকে বলেছেন, ‘আমরা স্বাভাবিক রিট্রেসমেন্ট দেখেছি। সোনার দাম ১ হাজার ৯৭৫ ডলার পার হতে ব্যর্থ হওয়ার পর কমা শুরু করেছে।’

তবে কিছু বিনিয়োগকারী ‘সোনার ওপরই আস্থা রাখবেন’ বলে জানিয়েছেন এ বিশ্লেষক। কারণ তাদের শঙ্কা ব্যাংক খাতে যে অস্থিরতা দেখা গিয়েছিল, এমন কিছু আবারও নিকট ভবিষ্যতে হতে পারে।

ম্যাট সিম্পসন আরও বলেছেন, অর্থনৈতিক অস্থিতিশীলতার বিষয়টি সোনাকে শেষ পর্যন্ত সহায়তা দিয়ে যাবে। তবে আগামী কয়েক সপ্তাহে দামে আবারও অস্থিরতা দেখা দিতে পারে যদি যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক ডাটা বাড়তেই থাকে।

বুধবার যে তথ্য পাওয়া গেছে, সেটি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ভোক্তাদের আস্থা মার্চ মাসে অপ্রত্যাশিতভাবে বেড়েছে, যেখানে ফেব্রুয়ারিতে মার্কিন পণ্যের বাণিজ্য ঘাটতি কিছুটা বেড়েছিল। সূত্র: রয়টার্স

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page