November 8, 2026, 5:23 am
শিরোনামঃ
দেশের সব গ্রাম ও ইউনিয়ন নিরাপদ রাখতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণহত্যা চালানো দলের ফিরে আসার কোনো সুযোগ নেই : ধর্ম প্রতিমন্ত্রী শিক্ষানবিশ চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা কক্সবাজারের টেকনাফে মানবপাচার চক্র নির্মূলে পাহাড়ে ফের যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান সিলেটে বাসার বাথরুম থেকে প্রবাসীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ইসরায়েলে সরকার গঠনের সিদ্ধান্ত নিচ্ছে প্রেসিডেন্ট হারজোগ ইরানে যুক্তরাষ্ট্র ‘দখলদার হতে পারে’: ট্রাম্প ইরান যুদ্ধে ফেঁসে গেছে যুক্তরাষ্ট্র, সংঘাত শুরু করাই উচিত হয়নি : আবদুল এল-সায়েদ যশোরে পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন ; স্বামীর থানায় আত্মসমর্পন আমাদের লক্ষ্য বন্ধ হওয়া কল-কারখানাগুলো ফের চালু করা : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের জন্য ত্রাণ পাঠালো বাংলাদেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :    আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জরুরি মানবিক সহায়তা পাঠানো হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান ১১ দশমিক ২২৭ টন ত্রাণসামগ্রী নিয়ে আফগানিস্তানের রাজধানী কাবুলের উদ্দেশে রওনা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে তাঁবু, কম্বল, শীতবস্ত্র, কাপড়, শুকনো খাবার, বিস্কুট, মিল্ক পাউডার, নুডলস, বিশুদ্ধ খাবার পানি এবং ওষুধ। এসব সামগ্রী হস্তান্তর শেষে বিমানটি আজই দেশে ফিরে আসবে।

গত ৩১ আগস্ট স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত কমপক্ষে ২ হাজার ২০৫ জন নিহত ও ৩ হাজার ৬৪০ জন আহত হয়েছেন। এছাড়া আট হাজারের বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে। এতে খাদ্য, পানি, চিকিৎসা ও আশ্রয়ের তীব্র সংকট দেখা দিয়েছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশে এই সহায়তা পাঠানো হয়েছে বলে জানান সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশন্স ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আলীমুল আমীন। বিমানটি বাংলাদেশ ত্যাগের আগে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশ সরকারের পাঠানো এই মানবিক সহায়তা আফগানিস্তানের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের দুর্ভোগ লাঘবে সহায়ক হবে।

এ সময় সশস্ত্র বাহিনী বিভাগ, বিমান বাহিনী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং গণমাধ্যমের সদস্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ সশস্ত্র বাহিনী ভবিষ্যতেও সরকারের নির্দেশনায় বৈশ্বিক মানবিক সহায়তায় অংশ নিতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানানো হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ৮ই নভেম্বর, ২০২৬
  • ২৪শে কার্তিক, ১৪৩৩
  • ২৭শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page