September 28, 2026, 1:50 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

আফগানিস্তান থেকে চালানো ড্রোন হামলায় তাজিকিস্তানে চীনের তিন নাগরিক নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  আফগানিস্তানের সঙ্গে সংযুক্ত তাজিকিস্তান সীমান্তে সশস্ত্র ড্রোন হামলায় তিন চীনা নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার (২৮ নভেম্বর) তাজিক রাজধানী দুশানবেতে নিযুক্ত চীনা দূতাবাস এ তথ্য জানিয়েছে।

এ অবস্থায় দূতাবাস নাগরিকদের সীমান্ত এলাকা ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাতলনে হামলায় আরও এক চীনা নাগরিক আহত হয়েছেন বলে জানানো হয়েছে।

রয়টার্সের প্রতিবেদন অনুসারে, চীন তাজিকিস্তানকে এসব ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছে। তবে এখনো অপরাধীদের শনাক্ত করা হয়নি।

বৃহস্পতিবার তাজিকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিহত তিনজনই ‘এলএলসি শাহিন এসএম’ নামক একটি কোম্পানিতে কাজ করতেন। লক্ষ্যবস্তু হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়েছিল।

বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তান থেকে এই আক্রমণ চালানো হয়েছে। এতে গ্রেনেড সজ্জিত একটি মনুষ্যবিহীন ড্রোন ব্যবহার করা হয়।

তবে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আক বিবৃতিতে বলেছে, ‘এই ঘটনার সঙ্গে জড়িত চক্রটি এমন একটি চক্র- যারা এই অঞ্চলে বিশৃঙ্খলা, অস্থিতিশীলতা এবং অবিশ্বাস তৈরির চেষ্টা করছে।’

কাবুল প্রশাসন প্রাথমিক পরিস্থিতি মূল্যায়ন করেছে বলে জানিয়েছে। সেই সঙ্গে তাজিকিস্তানের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতার ঘোষণা দিয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page