August 12, 2026, 6:22 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে করিমন-মোটরসাইকেলের সংঘর্ষে ১ জন নিহত যশোরের হরিদাসপুর-বেনাপোল দিয়ে তিন বাংলাদেশি নারীকে দেশে ফেরত পাঠাল ভারত যশোর-চৌগাছা সড়কে অভিযানে স্বর্ণের বারসহ পাচারকারী আটক যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা সোহাগ আটক মাগুরা সদর পরিবার পরিকল্পনা কার্যালয়ের ৭৮ সহকর্মীকে অবসরজনিত বিদায় সংবর্ধনা ঝিনাইদহের মহেশপুরে ১৭ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব : তথ্যমন্ত্রী ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা লাশ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

আবারও ইসরায়েল সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আবারও ইসরায়েলে পা রেখেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ইসরায়েল এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যকার সংঘাত শুরুর পর থেকে এ নিয়ে তৃতীয় বারের মতো ইসরায়েলে সফর করলেন এই শীর্ষ মার্কিন কূটনীতিক। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।

গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। সে সময় ১২০০ জন নিহত হয় এবং আরও দুই শতাধিক লোকজনকে জিম্মি হিসেবে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পর ইসরায়েলি বাহিনী গাজায় পাল্টা আক্রমণ চালায়। ইসরায়েলের অব্যাহত হামলায় প্রায় ১৫ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন যাদের মধ্যে নারী এবং শিশুও রয়েছে।

অস্থায়ী যুদ্ধবিরতির সময় বাড়ানো এবং গাজা উপত্যকায় মানবিক সহায়তা বাড়ানোর বিষয়ে আলোচনা করতেই তেল আবিবে সফর করছেন অ্যান্টনি ব্লিঙ্কেন।

ইসরায়েল থেকে অপহরণ করা জিম্মি এবং ইসরায়েলের কারাগারে আটক থাকা বন্দি ফিলিস্তিনিদের মুক্তির বিনিময়ে বর্তমানে গাজায় যুদ্ধবিরতি চলছে। প্রথমে যুদ্ধবিরতির মেয়াদ চারদিন থাকলেও পরে আরও দুদিন বাড়ানো হয়েছে।

এদিকে চুক্তির আওতায় যেসব ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল তাদের বিরুদ্ধে আগে পাথর ছোঁড়া থেকে শুরু করে হত্যা চেষ্টার অভিযোগ পর্যন্ত আনা হয়েছিল।

গত কয়েকদিন ধরেই পরস্পরের মধ্যে জিম্মি ও বন্দি বিনিময় করছে ইসরায়েল ও হামাস। ইসরায়েলি সরকারের এক মুখপাত্র ইঙ্গিত দিয়েছেন যে, চলমান জিম্মি ও বন্দি বিনিময় চুক্তির আওতায় যুদ্ধবিরতি আরও পাঁচদিন বাড়ানোর সম্ভাবনা রয়েছে।

গাজার অনেক মানুষ তাদের প্রিয়জনের সন্ধানের জন্য যুদ্ধবিরতির সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করছে। হামাস কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় দেড় হাজার মানুষ গাজায় এখনো নিখোঁজ আছে এবং ইসরায়েলের সামরিক অভিযানে মারা গেছেন প্রায় ১৫ হাজার ফিলিস্তিনি।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page