September 9, 2026, 5:00 am
শিরোনামঃ
ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত  যশোর কারাগারে কয়েদির মৃত্যু ভারতে কারাভোগের পর বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন দুই বাংলাদেশি নারী অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে ভারত-বাংলাদেশ ইতিবাচক : সড়কমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা নওগাঁয় বাড়ির সামনে স্বর্ণকারকে হত্যা করে স্বর্ণ ও টাকা ছিনতাই চট্টগ্রামে দুই শিশুর পেটের ভেতর মিলল ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা হুথিদের কবল থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত ইয়েমেনের ফিলিস্তিনিদের তাৎক্ষণিক সুরক্ষা নিশ্চিতের দাবি আরব লীগের
এইমাত্রপাওয়াঃ

আমরা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত : হামাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধে আন্দোলন হামাসের ফল সদস্য এবং বৈরুত প্রতিনিধি ওসামা হামদান বলেছেন, তার সংগঠনের যোদ্ধারা ইহুদিবাদীদের দখলদারিত্ব ও বর্বর আগ্রাসনের বিরুদ্ধে দীর্ঘ মেয়াদে যুদ্ধ করার জন্য প্রস্তুত রয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন, হামাস এই প্রতিরোধ আন্দোলন কখনো বাদ দেবে না।

গতকাল লেবাননের রাজধানী বৈরুতে ইরানের ইংরেজি ভাষার টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ওসামা হামদান।

তিনি বলেন, গাজায় ইহুদিবাদী ইসরাইলি সেনাদের বর্বর আগ্রাসন, গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের জন্য আমেরিকার নিরঙ্কুশ সমর্থন দায়ী। এছাড়া, গাজার জনগণকে জোর করে মিশরে পাঠানোর যে চেষ্টা করছে ইসরাইল তার পেছনে রয়েছে আমেরিকায় ও ইউরোপের কিছু দেশ।

ওসামা হামদান জানান, গাজা থেকে ২০ লাখ মানুষকে গ্রহণ করার জন্য মিসরকে চাপ দিয়েছে আমেরিকা এবং বাকি পাঁচ লাখ মানুষকে গ্রহণ করার জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছে। কিন্তু আমেরিকা এ বিষয়ে মিশর ও সৌদি আরবের সমর্থন পেতে ব্যর্থ হয়ে এখন সমস্ত গাজাবাবাসীকে দক্ষিণ অঞ্চলে ঠেলে দেয়ার চেষ্টা করছে।

হামাসের হাতে ইসরাইলের কত বন্দী রয়েছে- এই প্রশ্নের জবাবে হামদান বলেন, “আমরা বন্দীদের সংখ্যা প্রকাশ করছি না বেশ কয়েকটি কারণে; তার মধ্যে অন্যতম প্রধান হলো- ইসরাইলের সাথে আলোচনার প্রয়োজনে এ বিষয়ে আমরা কোনো কথা বলছি না।”

ওসামা হামদান বলেন, এ পর্যন্ত তাদের হাতে বন্দি এক ইসরাইলি নারী ও তার দুই সন্তান এবং দুইজন সেনা দখলদারদের হামলায় মারা গেছে। এছাড়া, যুদ্ধবিরতির আগ মুহূর্তে ইসরাইল যে ব্যাপক হামলা চালিয়েছে সে সময় ভবনের ধ্বংসস্তূপের নিচেই মারা গেছে আরো ১৭ বন্দি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page