March 29, 2026, 4:38 am
শিরোনামঃ
জাতীয় সংসদের স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয় : স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার দেশের সব পেট্রোল পাম্প তদারকি করতে ট্যাগ অফিসার নিয়োগ করবে সরকার পাবনায় মসজিদ কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৭ জন আহত নারায়ণগঞ্জে মাদক কারবারিকে সংশোধনের জন্য চিল্লায় পাঠালেন এমপি ইরানে হামলা করায় এবার তোপের মুখে ইসরায়েলের মোসাদ প্রধান পেট্রোল রপ্তানি বন্ধ করতে যাচ্ছে রাশিয়া ইসরায়েলে ২৪ ঘণ্টায় ১০৩টি সামরিক অভিযান চালিয়েছে হিজবুল্লাহ
এইমাত্রপাওয়াঃ

আমরা সবকিছু দখলমুক্ত করবো : জেলেনস্কি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রুশ বাহিনী ইউক্রেনের খেরসন অঞ্চল ছেড়ে যাওয়ার আগে গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করেছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে সবকিছু আবারও পুনরুদ্ধার করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

শনিবার রাতে ভার্চুয়ালি ভাষণে জেলেনস্কি বলেন, ‘দখলদাররা খেরসন ত্যাগ করার আগে গুরুত্বপূর্ণ অনেক অবকাঠামো ধ্বংস করে দিয়ে গেছে। এর মধ্যে যোগাযোগ ব্যবস্থা, পানি ও তাপ বিদ্যুৎ লাইন শেষ করে দিয়েছে। রাশিয়ার টার্গেট ছিল এগুলো। বিশ্বাস করুন, আমরা সবকিছু পুনরুদ্ধার করবো’।

ইউক্রেনে চলমান যুদ্ধে রাশিয়ার দখল করা একমাত্র প্রাদেশিক রাজধানী ও বৃহত্তম ভূখণ্ড ছিল খেরসন। খেরসন প্রদেশের প্রাদেশিক রাজধানী হলো খেরসন শহর। ডিনিপ্রো নদীর পশ্চিম তীরে শহরটির অবস্থান। শুক্রবার শহরটির কেন্দ্রে প্রবেশ করতে দেখা যায় ইউক্রেনীয় সেনাদের। সেখানকার বাসিন্দারা ইউক্রেনের জাতীয় পতাকা নিয়ে উল্লাসে মাতেন এবং সেনাদের স্বাগত জানান।

শনিবার জেলেনস্কি বলেন, ইউক্রেনীয় সেনারা খেরসন অঞ্চলের ৬০টির বেশি এলাকা পুনরুদ্ধার করেছে। এখন পর্যন্ত ২ হাজার মাইন, অবিস্ফোরিত শেল ধ্বংস করেছে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা বলেন, ইউক্রেন নিজেদের ভূখণ্ডে যুদ্ধে জিতেছে, কিন্তু এই যুদ্ধ চলবে। সূত্র: আল জাজিরা

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page