October 3, 2026, 11:31 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

আমাদের সীমান্ত ক্রস করে কাউকে আসতে দেব না : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মিয়ানমারের পুলিশ আত্মরক্ষার্থে বাংলাদেশে ঢুকেছে, যুদ্ধের জন্য না। কারণ যুদ্ধ চলছে, গোলাগুলি চলছে। তবে এখানে কারও আসা উচিত হবে না। যেই আসবে, তাকে আবদ্ধ করে মিয়ানমারে পাঠিয়ে দেব।

রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, তারা(মিয়ানমারের পুলিশ) অস্ত্র হাতে ঢুকেছিল। তারা আত্মরক্ষার্থে এখানে ঢুকেছে। এটা হতেই পারে। মুক্তিযুদ্ধের সময় আমরা যখন ভারতে ঢুকে পড়েছিলাম, মনে আছে না? আমরা একজন না, কোটি মানুষ গিয়েছিলাম। সেভাবে মিয়ানমারের সীমান্ত পুলিশ আত্মরক্ষার্থে বাংলাদেশে ঢুকেছে, যুদ্ধের জন্য না।

কাউকে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছিলেন, যদি এভাবে আত্মরক্ষার্থে ঢুকে থাকে, তাহলে জায়গা দেবেন কি না— জানতে চাইলে মন্ত্রী বলেন, সীমান্তের কাছে বর্ডার পুলিশ যারা, তারা আত্মরক্ষার্থে বাংলাদেশে ঢুকে থাকলে করণীয় কিছু থাকে না। তাদেরকে আবার ফেরত দিতে হবে। আমরা তাদের আটক রেখেছি, আবার ফেরত পাঠাব।

রোহিঙ্গাদের আর প্রবেশ করতে দেওয়া হবে কি না— জানতে চাইলে তিনি বলেন, আমাদের সিদ্ধান্ত একটিই— সীমান্তে এখন যুদ্ধ চলছে, এখানে এখন কারও আসা উচিত হবে না। রোহিঙ্গা জনগোষ্ঠী যদি মনে করে, তাদের ওখানে যুদ্ধ হচ্ছে, তারা অন্য কোথাও যাবে; তাহলে এই মুহূর্তে আর কাউকে আমরা ঢুকতে দেব না।

মন্ত্রী আরও বলেন, মানবাধিকারের প্রশ্ন এখন আসবে না, কারণ যুদ্ধ চলছে। গোলাগুলি চলছে। এখানে কারও আসা উচিত হবে না। যেই আসবে, তাকে আবদ্ধ করে মিয়ানমারে পাঠিয়ে দেব।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page