October 3, 2026, 9:58 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

আমাদের হাতে নতুন করে ইসরাইলি সেনা বন্দি হয়েছে : কাসসাম ব্রিগেডের বিবৃতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা বলেছেন, তারা নতুন করে আর একদল ইসরাইলি সেনাকে বন্দি করতে সক্ষম হয়েছেন। তিনি জানান, দখলদার ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনি যোদ্ধাদের বিশাল আকারের সামরিক অভিযান এখনো চলছে।

গতকাল রোববার রাতে এক রেকর্ড করা বিবৃতিতে তিনি এই তথ্য জানান। আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র বলেন, অভিযানের দ্বিতীয় দিন রোববার তারা ইসরাইলের একদল সেনাকে আটক করতে সক্ষম হন এবং তাদেরকে বন্দি করে গাজা উপত্যকায় নিয়ে যাওয়া হয়। তিনি আরো জানান, গতকাল ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে আটক হওয়ার পর একদল ইসরাইলি সেনা তাদেরই কয়েকজন সহকর্মীকে গুলি করে হত্যা করেছে এবং এ বিষয়ে হামাসের হাতে রেকর্ড করা ভিডিও রয়েছে।

হামাসসহ ফিলিস্তিনের আরো কয়েকটি প্রতিরোধকামী সংগঠন শনিবার সকাল থেকে ইসরাইলের দখলদারিত্বের বিরুদ্ধে বিশালাকারের সামরিক অভিযান শুরু করে। অভিযানে এ পর্যন্ত কয়েকশো সেনাসহ ৭০০ ইসরাইলি নিহত হয়েছে। এছাড়া, আরো ৭০০’র বেশি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিবাদী নিখোঁজ রয়েছে।

এর আগে গতকাল এক টেলিভিশন সাক্ষাৎকারে ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আল-নাখালা জানান, “ইসরাইলি কর্তৃপক্ষ যে বন্দির সংখ্যা বলছে, প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেক বেশি। শুধু আমাদের হাতেই ৩০ জনের বেশি সেনা বন্দি রয়েছে।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page