April 12, 2026, 10:35 am
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলো মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

আমেরিকায় শনিরদশা ; ব্যাংকের পর এবার বাতাসের ধাক্কায় কাত হয়ে গেল মার্কিন নৌবাহিনীর জাহাজ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্কটল্যান্ডের এডিনবার্গের বন্দরে দাঁড়িয়ে থাকা পেট্রেল নামের একটি জাহাজ বুধবার (২২ মার্চ) বাতাসের ধাক্কায় কাত হয়ে গেছে। গবেষণা ও পুরোনো জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে বের করার কাজে এটি ব্যবহার করা হতো।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, জাহাজটির মালিক যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। আগে এটির মালিক ছিলেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা পল অ্যালেন। ২০১৮ সালে অ্যালেন মারা যান।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস জানিয়েছে, জাহাজ কাত হয়ে যাওয়ার ঘটনায় ২৫ হন আহত হয়েছেন। এরমধ্যে ১৫ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। আর ১০ জনকে ঘটনাস্থলে চিকিৎসা দেওয়া হয়েছে।

এডিনবার্গের লেথের উপকণ্ঠে অবস্থিত ইম্পেরিয়াল ডকে এ ঘটনা ঘটে। এরপর বুধবার সকাল ৮টা ৩০ মিনিটের দিকে জরুরি পরিষেবা সংস্থাকে খবর দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে, বিশালাকৃতির জাহাজটি ডকের দেয়ালের পাশে ৪৫ ডিগ্রি কাত হয়ে আছে।

এডিনবার্গের স্থানীয় রাজনীতিবিদ অ্যাডাম ম্যাকভে এক টুইট বার্তায় বলেছেন, ‘শক্তিশালী বাতাসে‘ কারণে জাহাজটি ডক থেকে ছুটে যায়। এরপর এটি কাত হয়ে যায়। ওই সময় যারা জাহাজে ছিলেন তাদের জন্য বিষয়টি ‘ভয়ানক ঘটনা’ ছিল বলে উল্লেখ করেছেন তিনি।

জাহাজটি ২০২০ সাল থেকেই স্কটল্যান্ডের ওই ডকটিতে বাঁধা ছিল। করোনা মহামারির কারণে এটির কার্যক্রম বন্ধ হয়ে যায়।

জাহাজ বেকে যাওয়ার পর উদ্ধারকাজ চালাতে স্কটিশ অ্যাম্বুলেন্স সার্ভিস পাঁচটি অ্যাম্বুলেন্স, একটি হেলিকপ্টার ও একটি ট্রমা দলকে পাঠায়। এছাড়া কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরাও উদ্ধারকাজে অংশ নেন।

এডিনবার্গ পুলিশ জানিয়েছে, তারা এখনো ঘটনাস্থলে আছে এবং নির্বিঘ্নে উদ্ধার কাজ চালানোর জন্য ওই এলাকা দিয়ে আপাতত সাধারণ মানুষকে চলাচল না করতে অনুরোধ জানানো হয়েছে।

২০০২ সালে এই গবেষণা জাহাজটির যাত্রা শুরু হয়। মূলত সাগরের তলদেশে থাকা পুরোনো জাহাজা খুঁজে বের করার জন্যই এটি তৈরি করা হয়েছিল। জাহাজটির নামকরণ করা হয়েছে পেট্রেল নামের একটি পাখির নামানুসারে।

জাহাজটি এখন পর্যন্ত প্রায় ৩০টি পুরোনো জাহাজ উদ্ধার করেছে। যার মধ্যে রয়েছে ইউএসএস ইন্ডিয়ানপোলিস। যেটি ১৯৪৫ সালে তিনিয়ান দ্বীপে প্রথম অ্যাটোমিক বোমার উপাদান নিয়ে গিয়েছিল। এছাড়া এই জাহাজটি উদ্ধার করেছিল যুক্তরাষ্ট্রের ইউএসএস হর্নেট নামের অপর এক যুদ্ধ জাহাজকে। এই জাহাজটি পিয়ার্ল হার্বারে জাপানের আক্রমণের পর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সূত্র: বিবিসি, সিবিএস

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page