April 12, 2026, 6:48 pm
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

আমেরিকার ডলার না পেয়ে `গোসসা’ করেছেন জেলেনস্কি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও অর্থসাহায্য না পেয়ে হয়তো রাগই করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আর সে জন্য মার্কিন আইনপ্রণেতাদের সঙ্গে একটি উচ্চপর্যায়ের সভা একেবারে শেষ মুহূর্তে বাতিল করেছেন তিনি।

বিবিসির খবরে জানা যায়, মঙ্গলবার (৫ ডিসেম্বর) মার্কিন সিনেট এবং হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে ভিডিও লিংকের মাধ্যমে ভাষণ দেওয়ার কথা ছিল জেলেনস্কির। কিন্তু শেষ মুহূর্তে সেটি বাতিল করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন সিনেটের শীর্ষ ডেমোক্র্যাট নেতা চাক শুমার। তবে ইউক্রেনীয় প্রেসিডেন্ট কেন এই অংশগ্রহণ বাতিল করলেন, সে বিষয়ে কিছু বলেননি তিনি।

এর কিছুক্ষণ আগেই ইউক্রেনীয় প্রেসিডেন্টের চিফ অব স্টাফ অ্যান্ড্রি এরমাক সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের সাহায্য না পেলে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেন হেরে যাওয়ার ‘বিশাল ঝুঁকি’ রয়েছে।

এদিন ওয়াশিংটন ডিসিতে ইনস্টিটিউট অব পিসে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, (যুদ্ধে) এই অবস্থান ধরে রাখা এবং মানুষের পক্ষে বেঁচে থাকা সত্যিই কঠিন হয়ে যাবে।

গত অক্টোবরে ইউক্রেনকে সহায়তা দেওয়ার জন্য মার্কিন কংগ্রেসের কাছে আরও ১০ হাজার কোটি ডলার অতিরিক্ত তহবিল পাসের অনুরোধ জানিয়েছিল হোয়াইট হাউজ। কিন্তু হাউজে ক্ষমতাসীন ডেমোক্র্যাট ও রিপাবলিকান পার্টির মধ্যকার মতানৈক্য ও স্পিকারের পদ নিয়ে অস্থিরতার কারণে বিষয়টি চাপা পড়ে যায়।

এ অবস্থায় গত সোমবার মার্কিন কংগ্রেসে একটি চিঠি পাঠিয়েছেন হোয়াইট হাউজের বাজেট পরিচালক শ্যালান্ডা ইয়াং। চিঠিতে তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এরই মধ্যে ইউক্রেনকে প্রায় ১১ হাজার ১০০ কোটি ডলার সমপরিমাণ সহায়তা দিয়েছে।

তিনি বলেছেন, আমি পরিষ্কার বলতে চাই, কংগ্রেসের পদক্ষেপ ছাড়া চলতি বছরের শেষ নাগাদ ইউক্রেনের জন্য আরও অস্ত্র ও সরঞ্জাম সংগ্রহ ও মার্কিন সামরিক ভাণ্ডার থেকে সরঞ্জাম সরবরাহ করার সামর্থ্য শেষ হয়ে যাবে।

আরও সহায়তা না দিলে যুদ্ধে রাশিয়া জিতে যাওয়ার ‘আশঙ্কা’ রয়েছে বলে সতর্ক করেছেন এ হোয়াইট হাউজ কর্মকর্তা।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page