September 29, 2026, 4:39 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

আমেরিকার বেশিরভাগ মানুষ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে ; জনমত জরিপ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আমেরিকার বেশিরভাগ মানুষ অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। নতুন এক জনমত জরিপে এই তথ্য উঠে এসেছে।

যখন সারা বিশ্বে ইহুদিবাদী ইসরাইল গাজা ইস্যুতে সমর্থন হারাচ্ছে এবং দিন দিন একঘরে হয়ে পড়ছে তখন এই জনমত জরিপের ফলাফল প্রকাশ করা হলো। আমেরিকাভিত্তিক জনমত জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান গ্যালুপ এই জরিপ চালিয়েছে।

জনমত জরিপে দেখা গেছে- গত নভেম্বর মাসে আমেরিকার শতকরা ৫০ ভাগ মানুষ গাজার বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসনকে সমর্থন করেছিল কিন্তু চলতি মার্চ মাসে এসে সেই সমর্থন শতকরা ৩৬ ভাগে নেমে গেছে।

গ্যালুপ পরিচালিত জরিপে দেখা যায়- সাকুল্যে শতকরা ৫৫ ভাগ মার্কিন নাগরিক এখন ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমেরিকার প্রধান তিনটি রাজনৈতিক দলের সমর্থকরাও ইসরাইলের প্রতি তাদের সমর্থন কমিয়ে দিয়েছে। এর মধ্যে ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের সমর্থন কমেছে শতকরা ১৮ ভাগ এবং রিপাবলিকান দলের ভেতর সমর্থন কমেছে শতকরা ৭ ভাগ।

 

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page