October 1, 2026, 2:34 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

আমেরিকা ইসরাইলে দুই হাজার সেনা মোতায়েন করবে : ওয়াল স্ট্রিট জার্নাল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকাকে সম্পূর্ণভাবে অবরুদ্ধ করার জন্য আমেরিকা ইসরাইলে দুই হাজার সেনা মোতায়েন করবে। মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এই খবর দিয়েছে।

মার্কিন সেনারা গাজা উপত্যকা অবরুদ্ধ করার জন্য ইসরাইলি বাহিনীকে সাহায্য করবে।মার্কিন সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটি আরো বলেছে, মধ্যপ্রাচ্য এবং ইউরোপে বর্তমানে যে সমস্ত সেনা মোতায়েন রয়েছে তাদেরকে ইসরাইলে যুদ্ধের জন্য পাঠানো হবে না।

মার্কিন কর্মকর্তারা দাবি করছেন, যে সমস্ত সেনা পাঠানো হবে তারা ইসরাইলি বাহিনীকে সামরিক পরামর্শ এবং মেডিকেল সহায়তা দেবে। তবে কবে এবং কোথায় আমেরিকার এসব সেনা মোতায়েন করা হবে তা এখনো পরিষ্কার নয়।ভূমধ্যসাগরে আরো একটি বিমানবাহী রণতরী পাঠানো হবে বলে মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগন ঘোষণা করার পর ওয়াল স্ট্রিট জার্নাল এই সম্ভাব্য সেনা মোতায়েনের খবর দিল।

আমেরিকা ভূমধ্যসাগরে ইউএসএস আইজেনহাওয়ার বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠানোর ঘোষণা দিয়েছে যাতে পাঁচ হাজার সেনা থাকবে। এর আগে ইউএসএস জেরাল্ড ফোর্ড নামে আরেকটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে আমেরিকা এবং সেটি গত সপ্তাহে ইসরাইলের উপকূলে নোঙর ফেলেছে।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page