March 7, 2026, 8:46 am
শিরোনামঃ
পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগ কাজে লাগান : রাষ্ট্রপতি বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার নির্বাচনে সারা দেশে মিলে এক হাজারের কম ভোট পেয়েছে যে ৫ দল সাফল্যে দেখাচ্ছে ডিজিটাল জামিননামা দাখিল পদ্ধতি কক্সবাজারে নিখোঁজ ১২ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার জামালপুরে আইনজীবীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার পর লাশে আগুন দেওয়ার অভিযোগ নওগাঁয় স্ত্রী ও সন্তানকে জবাই করে হত্যার পর স্বামীর আত্মহত্যা মার্কিন স্থলবাহিনীর জন্য আমরা অপেক্ষা করছি : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনে ভূমিকা রাখতে চান ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

আমেরিকা থেকে কিছু লোক এসে আমাদের উপর গণভোট ও সনদ চাপাচ্ছে : বিএনপি মহাসচিব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের কয়েকটি রাজনীতিক দল সনদ ও গণভোটের কথা বলছে। আমরা বলছি, গণভোট ও জাতীয় নির্বাচন একই সময়ে হবে।

রোববার (৯ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ১৭নং জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

উপস্থিত ইউনিয়ন বাসীর উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, আপনারা সত্যি করে বলেন তো, সনদ ও গণভট  নিয়ে আপনারা কি বুঝেন? বুঝেন না। সাধারণ মানুষ সনদ, গণভোট বুঝেনা, এসব বুঝে উচ্চ শিক্ষিত মানুষজন। আমেরিকা থেকে কিছু লোক এসে আমাদের উপর গণভোট ও সনদ চাপাচ্ছে।

নিজের সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণা করতে গিয়ে মির্জা ফখরুল বলেন, আমি ১৯৯১ সাল থেকে নির্বাচন করছি। কখনো হেরেছি কখনো জিতেছি। আপনাদের ছেড়ে কখনো যাইনি। গত ১৫ বছর কোন নির্বাচন করতে পারিনি। যে সরকারটা ছিলো তারা আমাদের নির্বাচন করতে দেয়নাই। সামনে নির্বাচন আসতেছে এবারে আপনারা আপনাদের লোককে ভোট দিবেন।

বিএনপির এই শীর্ষ নেতা ও ঠাকুরগাঁও-১ আসনের দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী সবার কাছে শেষ বারের মতো ভোট চান এবং শেষ নির্বাচন করে আমৃত্যু মানুষের সাথে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং স্থানীয় বিপুল সংখ্যক সাধারণ মানুষ।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page