April 12, 2026, 7:28 pm
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

আরও এক-দুই বছর ক্ষমতায় থাকতে পারে অন্তর্বর্তী সরকার : ইকবাল করিম ভূঁইয়া

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া

 অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আরও এক থেকে দুই বছর ক্ষমতায় থাকতে পারে বলে মন্তব্য করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া।

সোমবার (২০ অক্টোবর) নিজের ফেসবুক পেজে ‘আগামী পাঁচ বছরে আমরা কোথায় যাচ্ছি?’ শিরোনামের ধারাবাহিক লেখার শেষ পর্বে তিনি এমন মন্তব্য করেন। তিনি মনে করেন, এই সময় শেষে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে, তবে তাদের পুরো মেয়াদ শেষ করা নির্ভর করবে ভারতের কৌশলগত অবস্থান এবং আওয়ামী লীগের পুনর্গঠন প্রক্রিয়ার ওপর।

ইকবাল করিম ভূঁইয়া লেখেন, বর্তমান সরকারের অদক্ষতা, আইন-শৃঙ্খলার অবনতি বা ছাত্র আন্দোলনের চাপে সংস্কার প্রক্রিয়া শুরু হলে নির্বাচন বিলম্বিত হতে পারে। সে ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারই ক্ষমতায় থাকবে, দুর্বল মন্ত্রীরা পরিবর্তিত হবেন এবং ড. মুহাম্মদ ইউনূসকে প্রেসিডেন্ট করে একটি ঐকমত্যের জাতীয় সরকার গঠিত হতে পারে।

তিনি আরও বলেন, যদি বিএনপি ক্ষমতায় গিয়ে তাদের বিরুদ্ধে পরিচালিত সহিংসতা-বিরোধী আন্দোলন দমন করতে ব্যর্থ হয়, তবে দেশে আবারও ১/১১ ধরনের রাজনৈতিক পরিস্থিতি তৈরি হতে পারে। যদি সংবিধান পরিবর্তনের আলোচনা জোরালো হয়, তবে আগামী পাঁচ বছর দেশের সময় ব্যয় হবে গণপরিষদের নির্বাচন, নতুন সংবিধান প্রণয়ন ও গণভোটের মতো রাজনৈতিক প্রক্রিয়ায়।

তিনি সতর্ক করে বলেন, আগামী পাঁচ বছর দেশকে পাড়ি দিতে হবে বিভ্রান্তি, অস্থিরতা, প্রতিবাদ, আন্দোলন, হরতাল-অবরোধ ও সহিংসতার মধ্য দিয়ে। এতে অর্থনীতি আরও দুর্বল হবে, দরিদ্র জনগোষ্ঠী বিপদে পড়বে এবং বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক সূচকগুলো ক্রমাগত পেছাতে থাকবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page