September 9, 2026, 1:00 am
শিরোনামঃ
ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত  যশোর কারাগারে কয়েদির মৃত্যু ভারতে কারাভোগের পর বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন দুই বাংলাদেশি নারী অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে ভারত-বাংলাদেশ ইতিবাচক : সড়কমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা নওগাঁয় বাড়ির সামনে স্বর্ণকারকে হত্যা করে স্বর্ণ ও টাকা ছিনতাই চট্টগ্রামে দুই শিশুর পেটের ভেতর মিলল ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা হুথিদের কবল থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত ইয়েমেনের ফিলিস্তিনিদের তাৎক্ষণিক সুরক্ষা নিশ্চিতের দাবি আরব লীগের
এইমাত্রপাওয়াঃ

আরকানসাসে আরেকটি মার্কিন সেতুতে জাহাজের আঘাত ; আমেরিকায় সেতু বিপর্যয় অব্যাহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  আমেরিকার আরকানসাস নদীর উপর নির্মিত ইউএস-৫৯ সেতুতে আঘাত করেছে একটি মার্কিন মালবাহী জাহাজ। এ ঘটনার পর ওকলাহোমা স্টেট পেট্রোল কর্তৃপক্ষ সেতুর সাথে যুক্ত হাইওয়ে সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে।

তাৎক্ষণিকভাবে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা ওই মহাসড়ক দিয়ে চলাচলকারী যানবাহনকে ভিন্ন পথে চলাচলের অনুরোধ করেছে। সেতু পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।

তবে কী কারণে জাহাজটি সেতুতে আঘাত করেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। সামজিক মাধ্যম এক্স পেইজে প্রচারিত ভিডিওতে দেখা যায়, জাহাজের আঘাতে সেতুর সাপোর্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাল্টিমোরের ফ্রান্সিস স্কট কী সেতুতে কার্গো হলার ‘এমভি ডালি’ আঘাত হানার  এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে নতুন করে আরকানসাস নদীর উপর নির্মিত ইউএস-৫৯ সেতু জাহাজের আঘাতে ক্ষতিগ্রস্ত হলো। গত মঙ্গলবার মালবাহী জাহাজটি ২.৬ কিলোমিটার দীর্ঘ ফ্রান্সিস স্কট সেতুতে আঘাতে করে যার ফলে অন্তত ছয়জন নিহত হয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page