September 9, 2026, 6:48 am
শিরোনামঃ
ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত  যশোর কারাগারে কয়েদির মৃত্যু ভারতে কারাভোগের পর বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন দুই বাংলাদেশি নারী অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে ভারত-বাংলাদেশ ইতিবাচক : সড়কমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা নওগাঁয় বাড়ির সামনে স্বর্ণকারকে হত্যা করে স্বর্ণ ও টাকা ছিনতাই চট্টগ্রামে দুই শিশুর পেটের ভেতর মিলল ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা হুথিদের কবল থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত ইয়েমেনের ফিলিস্তিনিদের তাৎক্ষণিক সুরক্ষা নিশ্চিতের দাবি আরব লীগের
এইমাত্রপাওয়াঃ

আরব আমিরাত সফরে গেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সংযুক্ত আরব আমিরাত সফরে গেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (৬ ডিসেম্বর) আমিরাতে পৌঁছান তিনি। সেখানে আমির শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করবেন পুতিন।

এর আগে রুশ প্রেসিডেন্টের সহযোগী ইউরি উশাকভ জানান, প্রাথমিক বৈঠকে দুই দেশের নিজ নিজ প্রতিনিধি দল অন্তর্ভুক্ত থাকবে এবং তারপরে দুই নেতার মধ্যে আলোচনা হবে।

জানা গেছে, দুবাইতে আলোচনা শেষে রুশ প্রেসিডেন্ট সৌদি সফরে যাবেন। সেখানে সৌদির প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।

এর আগে ২০১৯ সালে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব সফরে গিয়েছিলেন ভ্লাদিমির পুতিন।

পুতিন সাম্প্রতিক বছরগুলোয় খুব কমই বিদেশ সফর করেছেন। যেগুলো করেছেন, সেগুলোর বেশির ভাগই সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশ ছিল। এর বাইরে গত অক্টোবর মাসে তার সবশেষ সফর ছিল চীনে।

চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর জেরে তার বিদেশ সফর সীমিত হয়ে পড়েছে।

যদিও রাশিয়া যুদ্ধাপরাধের অভিযোগ অস্বীকার করে আসছে এবং আইসিসির পদক্ষেপকে আপত্তিকর বলে অভিহিত করেছে। সৌদি আরব বা ইউএই কোনো দেশই আইসিসির সদস্য নয়। ফলে দেশ দুটিতে পুতিনের গ্রেফতার হওয়ার কোনো আশঙ্কা নেই।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page