May 4, 2026, 3:46 pm
শিরোনামঃ
বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মানানসই হয়নি পুলিশের নতুন পোশাক : স্বরাষ্ট্রমন্ত্রী নারী এমপিরা সংসদকে প্রাণবন্ত করবেন : স্থানীয় সরকার মন্ত্রী বাংলাদেশ ফার্স্ট নীতি ভারতের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ : সিআইআই পে-স্কেলের জন্য নতুন বাজেটে বরাদ্দ বাড়ানো হচ্ছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ময়মনসিংহে ধান ব্যবসায়ীকে গলা কেটে হত্যা নাটোরে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা অভিযোগে স্ত্রী-ছেলে আটক ৩৯ দেশের চিকিৎসকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র ভারতের কোচবিহারে বিজেপি–তৃণমূল ব্যাপক সংঘর্ষ হরমুজে প্রবেশের চেষ্টা করলে কঠোর হামলার মুখে পড়বে মার্কিন বাহিনী : ইরান
এইমাত্রপাওয়াঃ

আরো ক্ষতি না চাইলে ইসরাইলকে পরাজয় মেনে নিতে হবে : ইসলামি জিহাদ আন্দোলন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন বলেছে, ইহুদিবাদী ইসরাইল যদি তার আরো বেশি সেনার লাশ পড়া দেখতে না চায় তাহলে তাকে পরাজয় মেনে নিতে হবে। গতকাল (রোববার) টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়ান আন-নাখালা।

দখলদার ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনি যোদ্ধাদের বীরোচিত সামরিক অভিযানের দ্বিতীয় দিনে এই ভাষণ দেন নাখালা। হামাস ও ইসলামি জিহাদসহ গাজা-ভিত্তিক প্রতিরোধ আন্দোলনগুলো ‘আল-আকসা তুফান’ নামক এই ভয়াবহ অভিযান চালাচ্ছে।অভিযানে অন্তত ৭০০ ইসরাইলি নিহত ও অপর ৭৫০ জনের বেশি নিখোঁজ রয়েছে।

জিহাদ নেতা নাখালা বলেন, ফিলিস্তিনি যোদ্ধারা কয়েক ডজনের চেয়ে অনেক বেশি ইসরাইলি সেনা ও বসতি স্থাপনকারীকে আটক করেছে। শুধুমাত্র জিহাদ আন্দোলনের হাতেই ৩০ ইসরাইলি বন্দি রয়েছে। ইসরাইল সরকারকে পরাজয় মেনে নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আরো বেশি ইসরাইলি সেনাকে হত্যা বা আটকের হাত থেকে রক্ষা করতে হলে তেল আবিবকে পরাজয় মেনে নিতে হবে।

 

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page