October 10, 2026, 8:19 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

আলুর নাম ‘লা বোনোতে; এক কেজির দাম ৬৫ হাজার টাকা ; বছরে পাওয়া যায় মাত্র ১০ দিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সব্জি হোক বা কোনও তরকারি, রান্নায় আলু ছাড়া এসব পদ কল্পনা করা যায় না; সারা বিশ্বে আলুর চাহিদাও প্রচুর। আলুর দাম যতি বাড়ে তাহলে চারদিকে শোরগোল শুরু হয়। আবার নানা রকম তরকারিতে আলুর প্রয়োজন পড়ে, তাই বাধ্য হয়েই অনেককে সেই দামেই কিনতে হয়। তা ছাড়া সব্জির মধ্যে সবচেয়ে সস্তায় পাওয়া যায় আলু, তাই এর চাহিদাও বেশি।

কিন্তু এমন এক ধরনের আলু আছে যার দাম শুনলে ভিরমি খেতে হতে পারে কিংবা আলুকে সস্তার সব্জি বলে মনে না-ও হতে পারে, যদি সেই আলুর কেজিপ্রতি দাম বাংলাদেশি মুদ্রায় হয় ৫৫ হাজার থেকে ৬৫ হাজার টাকা। হ্যাঁ, কল্পনা করা কষ্টকর হলেও বাস্তবে রয়েছে এমন আলু— ইতোমধ্যে যা বিশ্বের সবচেয়ে দামী আলুর স্বীকৃতি আদায় করে নিয়েছে।

এই আলুর নাম ‘লা বোনোতে’। বছরে মাত্র ১০ দিন পাওয়া যায় বিরল প্রজাতির এই আলু। শুধুমাত্র ফ্রান্সের ইলে ডি নয়েরমৌঁতিয়ের দ্বীপেই চাষ হয় এই আলুর।

এমনিতে ফ্রান্সের ইলে ডি নয়েরমৌতিয়ের আলু চাষের জন্য বিখ্যাত। প্রতি বছর ১০ হাজার টন আলু উৎপাদিত হয় দ্বীপটিতে। সেই দ্বীপের মাত্র ৫০ বর্গমিটার এলাকায় চাষ হয় ‘লা বোনোতে’। বছরে মাত্র এই আলুর উৎপাদন হয় মাত্র ১০০ টন।

দ্বীপের বালু জমিতে চাষ হয় ‘লা বোনোতে’। সার হিসাবে ব্যবহার করা হয় সমুদ্রের আগাছা ও প্রবাল; আর সে কারণেই এ আলুর দাম এত বেশি।

শুধু দামে নয়, স্বাদেও অন্যান্য প্রজাতির আলু থেকে একেবারে আলাদা ‘লা বোনোতে’। এর স্বাদ সামান্য টক, খাওয়ার পর একটু নোনতা লাগবে। এ ছাড়াও অনেকটা চিনাবাদামের মতো স্বাদ এই আলুর।

অত্যন্ত যত্নের সঙ্গে এই আলু চাষ করা হয়। আলু তোলাও হয় অত্যন্ত যত্ন সহকারে। হাত দিয়ে এক এক করে তোলা হয় এই আলু। প্রতি বছরে এক সপ্তাহ এই আলু তোলার কাজ চলে। আলুর খোসা না ছাড়াতে পরামর্শ দেন কৃষকরা। কারণ খোসা ছাড়ালে এই আলুর স্বাদ এবং গন্ধ সব নষ্ট হয়ে যায়।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page