May 4, 2026, 2:23 pm
শিরোনামঃ
বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মানানসই হয়নি পুলিশের নতুন পোশাক : স্বরাষ্ট্রমন্ত্রী নারী এমপিরা সংসদকে প্রাণবন্ত করবেন : স্থানীয় সরকার মন্ত্রী বাংলাদেশ ফার্স্ট নীতি ভারতের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ : সিআইআই পে-স্কেলের জন্য নতুন বাজেটে বরাদ্দ বাড়ানো হচ্ছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ময়মনসিংহে ধান ব্যবসায়ীকে গলা কেটে হত্যা নাটোরে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা অভিযোগে স্ত্রী-ছেলে আটক ৩৯ দেশের চিকিৎসকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র ভারতের কোচবিহারে বিজেপি–তৃণমূল ব্যাপক সংঘর্ষ হরমুজে প্রবেশের চেষ্টা করলে কঠোর হামলার মুখে পড়বে মার্কিন বাহিনী : ইরান
এইমাত্রপাওয়াঃ

আল-আকসা তুফান অভিযান: পশ্চিম তীরের সকল ক্রসিং পয়েন্ট বন্ধ: হামাসের আত্মঘাতী ড্রোন হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদী ইসরাইল পশ্চিম তীরের সকল ক্রসিং পয়েন্ট বন্ধ করে দিয়েছে। ফিলিস্তিনিদের কেউ যাতে ওই ক্রসিং পয়েন্ট দিকে যাতায়াত করতে না পারে সেই লক্ষ্যে এগুলো বন্ধ করেছে ইসরাইল।

আজ (রোববার) রুশ বার্তা সংস্থা রাশিয়া টু-ডে এক প্রতিবেদনে ওই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডানের সাথে আল-কারমা ক্রসিং দিয়ে পশ্চিম তীরের কোনো ফিলিস্তিনিকে প্রবেশ বা বের হতে দেওয়া হয় নি। সকল গ্রিন লাইন ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে। পশ্চিম তীর বর্তমানে পুরোপুরি অবরুদ্ধ অবস্থায় রয়েছে।

এরইমধ্যে ইহুদিবাদী মিডিয়া জানিয়েছে অভিযানে নিহত ইসরাইলিদের সংখ্যা ৩৫০ এবং আহতের সংখ্যা ১ হাজার ৮ শ’তে দাঁড়িয়েছে। হতাহতের সংখ্যা ক্রমশ বাড়ছে।

ইহুদিবাদী সেনাদের রেডিও ঘোষণা করেছে আল-আকসা তুফান অভিযান শুরুর পর থেকে তাদের অন্তত ৩০ পুলিশও নিহত হয়েছে।হামাসের সামরিক শাখা শহীদ ইজ্জাদিন আল-কাসসাম ব্রিগেড ঘোষণা করেছে: ইহুদিবাদী সেনাবাহিনীর গণসংযোগ ব্যাটালিয়নের কমান্ডারও মারা গেছেন। কাসসাম ব্রিগেড আরও জানিয়েছে অভিযানে তারা প্রথমবারের মতো আত্মঘাতী ড্রোন ব্যবহার করে অধিকৃত অঞ্চলের বহু ঘাঁটিতে প্রবেশ করেছে। তারা সাওফা, কিবুতজ, হাউলিত এবং ইয়াতিদ ঘাঁটিতে প্রবেশ করে কাসসাম ব্রিগেডের যোদ্ধাদেরকে যুদ্ধ সরঞ্জাম সরবরাহ করতে সক্ষম হয়েছে।

অপরদিকে  গাজায় বেসামরিক বাড়িঘর লক্ষ্য করে ইসরাইলের হামলা চালানোর জবাবে প্রতিরোধ যোদ্ধারা একটু আগে  ইসরাইলের সেদিরুত শহরের ওপর শতাধিক রকেট নিক্ষেপ করেছে।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page