May 5, 2026, 1:49 am
শিরোনামঃ
তৃণমূলকে হটিয়ে পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয় বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মানানসই হয়নি পুলিশের নতুন পোশাক : স্বরাষ্ট্রমন্ত্রী নারী এমপিরা সংসদকে প্রাণবন্ত করবেন : স্থানীয় সরকার মন্ত্রী বাংলাদেশ ফার্স্ট নীতি ভারতের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ : সিআইআই পে-স্কেলের জন্য নতুন বাজেটে বরাদ্দ বাড়ানো হচ্ছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ময়মনসিংহে ধান ব্যবসায়ীকে গলা কেটে হত্যা নাটোরে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা অভিযোগে স্ত্রী-ছেলে আটক ৩৯ দেশের চিকিৎসকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র ভারতের কোচবিহারে বিজেপি–তৃণমূল ব্যাপক সংঘর্ষ
এইমাত্রপাওয়াঃ

”আল-আকসা তুফান অভিযান’ বিষয়ক ছবি প্রদর্শনীর শুরু আছে ; শেষ এখনো অজানা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তেহরানে গতকাল (সোমবার) বিকেল থেকে শুরু হয়েছে ব্যতিক্রমধর্মী এক ‘ছবি প্রদর্শনী’। ‘আল-আকসা তুফান’ অভিযানের সঙ্গে শেষ দিন’-এই শিরোনাম দেওয়া হয়েছে ওই ফটো এক্সিবিশিনের।

বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ব্যতিক্রমি ওই ছবি প্রদর্শনীর সমাপনীর নির্দিষ্ট কোনো তারিখ নেই। আজই আন্তর্জাতিক ফটোগ্রাফারদের ৪২টি ছবি দিয়ে ইরানের ফটোগ্রাফার্স হাউজের গ্যালারি-১ এ শুরু হয়েছে এই প্রদর্শনী। ফটোগ্রাফার্স হাউজের পরিচালক সাইয়্যেদ এহসান বাকেরি বলেছেন: ফিলিস্তিনিদের মহান প্রতিরোধ অভিযানের প্রতি ফটোগ্রাফার সম্প্রদায় এবং ইরান ফটোগ্রাফার্স হাউসের সামান্য শ্রদ্ধার নিদর্শন এই প্রদর্শনী। বাকেরি বলেন: এটাই সম্ভবত প্রথম কোনো প্রদর্শনী যার শুরু আছে কিন্তু সমাপ্তির নির্দিষ্ট তারিখ জানা নেই। তিনি বলেন: আমরা আশা করছি ফিলিস্তিনী জনগণের বিজয়ের মধ্য দিয়ে এই প্রদর্শনী শেষ হবে।

এই প্রদর্শনীতে যেসব ছবি প্রদর্শন করা হবে সেগুলো প্রতি সপ্তায় আপডেট এবং পরিবর্তন করা হবে। তবে ডিসপ্লে থেকে যেসব ছবি নামিয়ে ফেলা হবে সেগুলোকে ছোট আকারে গ্যালারির প্রাচীরে যুক্ত করা হবে।

গ্যালারিতে যেসব ছবি প্রদর্শনীতে রাখা হয়েছে সেগুলোর মাপ দৈর্ঘ্যে ৭০ এবং প্রস্থে ৫০ সেন্টিমিটার এবং দৈর্ঘ্যে ১০০ এবং প্রস্থে ৭০ সেন্টিমিটার। ২ বাই ৩ সেন্টিমিটার আকারের কিছু ছবিও রয়েছে এই প্রদর্শনীতে।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page