October 27, 2026, 4:38 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে টোকিওতে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান মানবপাচার প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন : রেলমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জুলাইয়ে ‘কোটা’ ছাত্র আন্দোলনের পক্ষে ছিল : আইনজীবী নারায়ণগঞ্জে স্ট্যান্ড দখল নিয়ে অটোরিকশাচালকদের দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত রংপুরে শিক্ষকের ছেলেকে চোর সন্দেহে গণপিটুনিতে হত্যার অভিযোগ সৌদি-তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান নোবেল না পাওয়ায় ক্ষুব্ধ, নরওয়েকে ‘জঘন্য দেশ’ বলে আখ্যা ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

আল-আকসা তুফান ; ইসরাইল থেকে পালাতে বেন গুরিওন বিমানবন্দরে ইহুদিবাদীদের ভিড়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরাইলের দখলকৃত এলাকা থেকে পালাবার জন্য তেল আবিবের বেন গুরিওন বিমানবন্দরে হাজার হাজার ইহুদিবাদী জড়ো হয়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হামলার পর ইসরাইলের অভ্যন্তরে ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়ার ঘটনায় ইহুদিবাদীরা দলে দলে পালাতে চাচ্ছে।

গতকাল (শনিবার) থেকে হামাস বারবার তেল আবিব, আশদোদ এবং আশকেলনসহ অধিকৃত অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালিয়ে আসছে। ওই হামলায় ইসরাইলি গণমাধ্যমের সূত্র অনুযায়ী অন্তত ৩৫০ জন ইহুদিবাদী নিহত হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে ভীত-সন্ত্রস্ত হয়ে ইসরাইলিরা অধিকৃত ভূখণ্ড থেকে পালিয়ে যাচ্ছে।

ফার্স বার্তা সংস্থা জানিয়েছে ইসরাইলি গণমাধ্যমগুলো আজ ইহুদিবাদী বসতি স্থাপনকারীদের পালানোর জন্য বিন গুরিয়ন বিমানবন্দরে ভীড় জমানোর ভিডিও প্রচার করেছে।

নিউজ সূত্রগুলো জানায় বহু বিমান কোম্পানি বিন গুরিয়ন বিমানবন্দরের উদ্দেশে তাদের ফ্লাইট বাতিল করেছে। সিএনএন জানিয়েছে ওই তালিকায় আমেরিকার বিমান কোম্পানিগুলোও রয়েছে। এএফপি আরও জানিয়েছে জার্মান বিমান কোম্পানি লুফথানসা, ইউএই’র এমিরেতস, গ্রিক বিমান কোম্পানি এজিন এয়ার লাইনসও তেলআবিবে তাদের ফ্লাইট বাতিল করেছে। এই তালিকায় ফরাসি, পোলিশ, স্প্যানিশ এবং ইতালীয় কোম্পানিও রয়েছে।

ইহুদিবাদী মিডিয়াগুলো তাদের সর্বশেষ সংবাদে ঘোষণা করেছে, প্রতিরোধ যোদ্ধাদের হামলায় কমপক্ষে ৪ শতাধিক ইহুদিবাদী নিহত হয়েছে এবং আহতের সংখ্যা ১ হাজার ৮শ ৬৪-তে পৌঁছেছে।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে অক্টোবর, ২০২৬
  • ১২ই কার্তিক, ১৪৩৩
  • ১৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page