October 2, 2026, 2:01 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

আল-শিফা হাসপাতালে ‘মরীচিকা’ খুঁজে বেড়াচ্ছে ইসরাইল : হামাস

হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল–কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলি সেনারা অবরুদ্ধ গাজা উপত্যকার বৃহত্তম হাসপাতাল আল-শিফা মেডিক্যাল কমপ্লেক্সে ‘মরীচিকা’ খুঁজে বেড়াচ্ছে বলে মন্তব্য করেছেন হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা।

তিনি এমন সময় এ মন্তব্য করলেন যখন ওই হাসপাতালের নীচে হামাসের ‘কমান্ড সেন্টার’ রয়েছে দাবি করে গত কয়েকদিন ধরে সেখানে হামলা চালিয়ে হাসপাতালটিকে তছনছ করে ফেলেছে দখলদার সেনারা।

আবু ওবায়দা গতকাল (শুক্রবার) এক বক্তব্যে আল-শিফাকে নিয়ে তেল আবিবের দাবি কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, “[ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন] নেতানিয়াহু আল-শিফায় যা খুঁজে বেড়াচ্ছেন তা চরম হাস্যকর।” তিনি ওই হাসপাতালে দখলদার সেনাদের অভিযানকে ‘মরিচিকা তল্লাশি অভিযান’ বলে বর্ণনা করেন।

সকল আন্তর্জাতিক আইন ও রীতিনীতি লঙ্ঘন করে ইসরাইলি সেনারা আল-শিফা হাসপাতালে যে বর্বরতা চালিয়েছে তাকে আন্তর্জাতিক সমাজের জন্য ‘অপমানকর’ বলে মন্তব্য করেন কাসসাম ব্রিগেডের এই মুখপাত্র। তিনি বলেন, যে আন্তর্জাতিক সমাজ মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের কথা বলে তারা একটি হাসপাতালে ট্যাংকের অনুপ্রবেশ রোধ করতে পারেনি।

আবু উবায়দা গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর সঙ্গে তার বাহিনীর সংঘর্ষের বিবরণ দিয়ে বলেন, গত চার দিনে, আমাদের যোদ্ধারা মারকাভা ট্যাংক ও বুলডোজারসহ ৬২টি ইসরাইলি সামরিক যানকে ক্ষতিগ্রস্ত ও ধ্বংস করতে সক্ষম হয়েছেন। তারা তিন দিন আগে একটি একক হামলায় ৯ ইসরাইলি সেনাকে খতম করেছেন। এছাড়া, প্রতিনিয়ত হামাস  যোদ্ধাদের হামলায় ইসরাইলি সেনারা মারা পড়ছে এবং তারা বহু ফ্রন্টে পশ্চাদপসরণ করতে বাধ্য হয়েছে। কিন্তু তেল আবিব তার নিহত সেনাদের প্রকৃত সংখ্যা প্রকাশ করছে না।

ইহুদিবাদী ইসরাইল এখন পর্যন্ত গাজা যুদ্ধে তাদের ৫১ সেনার নিহত হওয়ার কথা স্বীকার করেছে। তবে হামাস বলছে, এই সংখ্যা বহুগণ বেশি।

হামাসের এই সামরিক মুখপাত্র ইসরাইলি নাগরিকদের উদ্দেশ করে বলেন, “তোমাদের নিহত সেনাদের সংখ্যা আজ হোক কিংবা কাল তোমরা শুনতে পারবে এবং সে সংখ্যাটি তোমাদের কল্পনার চেয়েও অনেক অনেক বেশি।”

হামাস একটি দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিয়েছে-  জানিয়ে কাসসাম ব্রিগেডের মুখপাত্র বলেন, ইসরাইলি সেনারা যতদিন গাজায় অবস্থান করবে ততদিন তাদের হতাহতের সংখ্যা বাড়তেই থাকবে ইনশা আল্লাহ। তিনি তার বক্তব্যের শেষাংশে ইসরাইলি আগ্রাসনে চরম আত্মত্যাগ ও ধৈর্যধারণ করায় গাজাবাসী ফিলিস্তিনি জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, আল্লাহ তায়ালা চাইলে ‘বিজয় অথবা শাহাদাতের’  এ যুদ্ধে ফিলিস্তিনিরা বিজয়ী হবে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page