September 8, 2026, 4:30 am
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

আশুলিয়ায় বিয়ের কথা বলায় প্রেমিকাকে বালিশ চাপা দিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকার আশুলিয়া এলাকা থেকে গার্মেন্টসকর্মী রুনা আক্তার (২৬) হত্যাকাণ্ডের অন্যতম প্রধান আসামি রাশেদ হোসেনকে (২৩) গ্রেপ্তার করেছে র‌্যাব-৪।

শুক্রবার (২০ অক্টোবর) র‍্যাব-৪ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল (বৃহস্পতিবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাশেদকে আশুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৭ অক্টোবর আশুলিয়ার রনস্থল বটতলা এলাকায় একটি টিনশেড ভাড়া বাসা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বাড়ির অন্য ভাড়াটিয়ারা বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানান। পরে ওই বাসা থেকে এক যুবতীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গ্রেপ্তার আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানিয়েছেন, ভিকটিম গার্মেন্টসে চাকরি করার সুবাদে আশুলিয়ার বটতলা এলাকায় একটি টিনশেড বাড়িতে ভাড়া নিয়ে থাকতেন।  রাশেদ ও ভিকটিম একই টিনশেড ভাড়া বাসায় আলাদা আলাদা রুমে থাকাতেন। এই সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর গত এক মাস ধরে ভিকটিম রাশেদকে বিয়ের জন্য বলছিলেন। রাশেদ তাকে বিয়ের আশ্বাস দিলেও নানা অজুহাত কালক্ষেপণ করছিলেন।

এএসপি মাজহারুল ইসলাম জানান, গত ১৫ অক্টোবর রাতে ভিকটিমের কক্ষে প্রবেশ করেন রাশেদ। পরে ওই রাতে বিয়ে নিয়ে তাদের মধ্যে আবার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রাশেদ ক্ষিপ্ত হয়ে ভিকটিমকে ঘরের মেঝেতে ফেলে মুখে বালিশ চাপা দিয়ে মৃত্যু নিশ্চিত করেন। পরে রাশেদ একটি ওড়না ভিকটিমের গলায় পেঁচিয়ে তাকে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে ঘটনাস্থল থেকে পলিয়ে যান।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page