September 30, 2026, 4:02 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইসিতে আবেদন করেছে সাংবাদিকসহ ১১৭ বিদেশি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে আবেদন করেছেন ১১৭ জন বিদেশি সাংবাদিক ও বিভিন্ন সংস্থার সদস্যরা।

মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া আবেদনের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন।

ইসি জানায়, ভোট পর্যবেক্ষণে আবেদনকারীদের মধ্যে বিভিন্ন সংস্থার ১১৭ জন পর্যবেক্ষক ও সাংবাদিক এবং চারটি সংস্থা রয়েছে। এখানে বিদেশি সাংবাদিক ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক বিভিন্ন নির্বাচনি পর্যবেক্ষক সংস্থার থেকে আবেদন করা হয়েছে। সংস্থাগুলোর মধ্য রয়েছে- কমনওয়েলথ, ইউরোপিয়ান ইউনিয়ন, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই)। এর চূড়ান্ত তালিকা পাওয়া যাবে ৭ ডিসেম্বর।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইতোমধ্যে বিদেশি সাংবাদিক, ব্যক্তি পর্যবেক্ষক ও সংস্থা নিবন্ধন করেছেন। রয়টার্সের সাংবাদিকসহ এখন পর্যন্ত ১১৭ জন পর্যবেক্ষক-সাংবাদিক ও চারটি সংস্থা নিবন্ধন করেছে। এখনো দুই দিন সময় আছে। সামনে আরও নিবন্ধন হবে। নিবন্ধনের সময় শেষ হবে আগামী ৭ ডিসেম্বর।

এর আগে, সংসদ ভোটকে সামনে রেখে ব্যক্তিগত ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী বিদেশি পর্যবেক্ষকদের আবেদনের সময়সীমা ২১ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করেছিল ইসি। এই সময়সীমা বৃদ্ধি করে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page