September 23, 2026, 12:36 pm
শিরোনামঃ
জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না : হাইকোর্ট গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু গাজায় ভয়াবহ দুর্ভোগে নীরব থাকবে না ব্রিটেন : ব্রিটেনের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের তৈরি একই প্রতিষ্ঠানের সঙ্গে ড্রোন চুক্তি করলো ভারত-পাকিস্তান গাজা যুদ্ধ নিয়ে জাতিসংঘে তীব্র চাপের মুখে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

ইংরেজী উচ্চারণের বিশেষ কৌশল আবিস্কার করেছেন মৌলভীবাজারের সহকারী শিক্ষা অফিসার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দূর্বল শিক্ষার্থীদের সবল করতে বাংলা রিডিং এন্ড রাইটিং হসিপিটালের পর এবার সহজে ইংরেজি শিখা ও উচ্চারণ করার বিশেষ কৌশল আবিস্কার করেছেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবুল হাসনাৎ মোহাম্মদ জহিরুল ইসলাম ভূঞা। আর এই কৌশলের নাম দিয়েছেন  ব্লুমিং ক্লাশরুম ফর ইংলিশ রিডিং এন্ড রাইটিং (Blooming Classroom for English Reading & Writin)।

শিক্ষার্থীদের সুবিধার্থে ব্লুমিং ক্লাশরুম ফর ইংলিশ রিডিং এন্ড রাইটিং নামে একটি বইয়ের মোড়ক উন্মোচনও করা হয়েছে।

আবুল হাসনাৎ মোহাম্মদ জহিরুল ইসলাম ভূঞার সহকর্মীরা জানান, এই বইয়ের মাধ্যমে অনেকই সহজে ইংরেজী ভাষায় দক্ষতা অর্জন করতে পারবেন। এত করে দুর্বল শিক্ষার্থীরা যেমন সহায়তা পাবেন।

গত মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে উপজেলার নোয়াগাও এলাকার উপজেলা রিসোর্স সেন্টারে বিশেষ কৌশলের এই বই এর মোড়ক উন্মোচন করেন মৌলভীবাজার জেলা শিক্ষা কর্মকর্তা মো. খোরশেদ আলম।

মৌলভীবাজার জেলা শিক্ষা কর্মকর্তা মো. খোরশেদ আলম বলেন, বইটিতে কিভাবে শিক্ষার্থীরা সহজে ইংরেজি পাঠ ও লিখতে পারবে। বইটি পড়লে শিক্ষার্থীরা উপকৃত হবে, তাদের ইংরেজি দক্ষতা আরও বেড়ে যাবে।

এদিকে জেলা শিক্ষকরা জানান, এই বইয়ে ইংরেজি রিডিং পড়ার ও লেখার সহজ কৌশল তুলে ধরা হয়েছে। প্রাথমিক শিক্ষার শিক্ষার্থীরা এই বইটি ৩ মাস মনোযোগ দিয়ে পড়লে সহজেই ইংরেজিতে দক্ষতা বৃদ্ধি করতে পারবে বলে জানান শিক্ষকরা।

শ্রীমঙ্গল উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবুল হাসনাৎ মোহাম্মদ জহিরুল ইসলাম ভূঞা বলেন, আমি দেখেছি বেশিরভাগ শিক্ষার্থীরা শুদ্ধ উচ্চারণে ইংরেজি পড়তে পারেন না। তাই আমি তাদের সহজে ইংরেজি রিডিং পড়ার জন্য এই পদ্ধতি নিয়ে কাজ করেছি এবং তাতে সফলতা পেয়েছি।

তিনি আরও বলেন, কোনো শব্দে যদি একটি ভাওয়েল থাকে তাহলে সি এর উচ্চারণ হবে কে। যেমন (Cat) কেট । পাঁচটা ভাওয়েল এর উপর ১০টা সট সাউন্ড ও লং সাউন্ড এর মাধমে শিক্ষার্থী সহজে শুদ্ধ ইংরেজী উচ্চারণ করতে পারবে।

শ্রীমঙ্গল উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন,  বইটি প্রথমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিতরণ ও প্রশিক্ষন দেয়া হবে পরে শিক্ষকরা ক্লাসে শিক্ষার্থীদের সে অভিজ্ঞতা শেয়ার করলে শিক্ষার্থীরা উপকৃত হবে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page