April 6, 2026, 12:39 am
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনকে ‘অসামরিকীকরণের’ অগ্রগতির কথা জানালো রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনকে ‘অসামরিকীকরণের’ অগ্রগতির কথা জানিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন জানিয়েছে, এক্ষেত্রে মস্কো ইতোমধ্যেই উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এর আগে বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মন্তব্য করেন, ইউক্রেনের প্রতিরক্ষা সম্ভাবনা শূন্যের কাছাকাছি। এক ব্রিফিংয়ে এ নিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের কাছে জানতে চান সাংবাদিকরা।

উত্তরে ক্রেমলিনের মুখপাত্র বলেন, ‘এটা বলা যেতে পারে যে, নিরস্ত্রীকরণের পথে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে।’

এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বাস্তবতা স্বীকার করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র এই আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘২৪ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র এবং বাকি দুনিয়া জানতো যে পুতিনের ‘বিশেষ সামরিক অভিযান’ ছিল ইউক্রেনের বিরুদ্ধে একটি অন্যায় যুদ্ধ। অবশেষে ৩০০ দিন পর পুতিন এটিকে যুদ্ধ হিসেবে অভিহিত করেছেন। বাস্তবতা স্বীকারের পরবর্তী পদক্ষেপ হিসেবে আমরা ইউক্রেন থেকে রুশ বাহিনী প্রত্যাহার করে এই যুদ্ধের অবসান ঘটানোর আহ্বান জানাই।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page