September 19, 2026, 7:44 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনকে আরো অস্ত্র সরবরাহে রোমানিয়া বৈঠকে ন্যাটোর অঙ্গীকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রোমানিয়ায় দুইদিনের বৈঠকে বসেছে ন্যাটোর সদস্যরা। ইউক্রেন চায় আরো এয়ার ডিফেন্স সিস্টেম। ডয়চে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ন্যাটোর বৈঠকের প্রথম দিন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা সাংবাদিকদের বলেন, ‘আমাদের আরো এয়ার ডিফেন্স সিস্টেম প্রয়োজন। আইআরআইএস, হকস, প্যাট্রিয়টের মতো সিস্টেম প্রয়োজন। একই সঙ্গে প্রয়োজন ট্রান্সফরমার ও জেনারেটর।’

বস্তুত, গত কয়েক সপ্তাহে রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও গ্যাসের মজুত লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও ইউক্রেনের অভিযোগ, শীতকালে ইউক্রেনের মানুষকে ঠাণ্ডায় মেরে ফেলতে চাইছে রাশিয়া। সে জন্যই নির্দিষ্টভাবে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে আক্রমণ চালানো হচ্ছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) ন্যাটোর বৈঠকেও সেই একই প্রসঙ্গে আলোচনা হয়েছে। ন্যাটোর প্রধান জেনস স্টলটেনবার্গ জানান, রাশিয়া বুঝে গেছে সামরিক শক্তি প্রয়োগ করে তারা এই যুদ্ধ জিততে পারবে না। একের পর এক অঞ্চল তাদের হাতছাড়া হয়েছে। তাই এখন ইউক্রেনের বেসামরিক মানুষের উপর আক্রমণ শুরু হয়েছে। নষ্ট করা হচ্ছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র।

কুলেবা জানিয়েছেন, ট্রান্সফরমার ও জেনারেটরের সাহায্যে সমস্ত নাগরিকের ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে। বিদ্যুৎ কেন্দ্র নষ্ট করা হলেও মানুষ যাতে আলো পান, হিটার চালাতে পারেন, তার ব্যবস্থা করা হবে। এই কারণেই ন্যাটোর কাছে ট্রান্সফরমার ও জেনারেটর দেওয়ার আবেদন জানানো হয়েছে।

কুলেবা বলেন, ‘ট্রান্সফরমারের সাহায্যে আমরা বিদ্যুৎ উৎপাদন করব এবং এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে রাশিয়ার রকেট ধ্বংস করবো, যাতে তারা আর আমাদের বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করতে না পারে।’

স্টলটেনবার্গ জানিয়েছেন, প্রথম দিনের বৈঠকে ন্যাটোর দেশগুলো ইউক্রেনকে আরো বেশি এয়ার ডিফেন্স সিস্টেম দিতে সম্মত হয়েছে। বস্তুত, এর আগে জার্মানির কাছে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম চেয়েছিল ইউক্রেন। অত্যাধুনিক এই সিস্টেম ন্যাটোর অনুমোদন না নিয়ে জার্মানি ইউক্রেনকে দিতে পারবে না বলে জানিয়েছিল।

এদিনের বৈঠকে সে বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। বৈঠকে ন্যাটোর সমস্ত দেশই একটি বিষয়ে সহমত হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ জয় করার মতো জায়গায় আর নেই। সে কারণেই তারা আবহাওয়াকে অস্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে।

এদিকে আরো একটি প্রসঙ্গে এদিনের বৈঠকে গুরুত্ব পেয়েছে। ২০০৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ প্রথম বলেছিলেন, ইউক্রেনকে ন্যাটোর অন্তর্ভুক্ত করা হোক। রাশিয়ার তীব্র আপত্তি থাকলেও ন্যাটোর প্রায় সব দেশই তাতে সম্মতি জানিয়েছিল। বলা হয়েছিল, ভবিষ্যতে ইউক্রেনকে ন্যাটোর অন্তর্ভুক্ত করা হবে। তবে নির্দিষ্ট কোনো সময়সীমা দেয়া হয়নি।

এদিন স্টলটেনবার্গ জানিয়েছেন, ইউক্রেনকে ন্যাটোয় অন্তর্ভুক্ত করা নিয়ে ফের আলোচনা হয়েছে। সকলেই সহমত হয়েছেন এ বিষয়ে। তবে এদিনও কোনো নির্দিষ্ট সময়সীমা স্থির করা হয়নি।

বস্তুত, সম্প্রতি সুইডেন ও ফিনল্যান্ডকে ন্যাটোয় অন্তর্ভুক্ত করা হয়েছে। ম্যাসিডোনিয়া ও মন্টিনেগ্রোকেও অন্তর্ভুক্ত করা হচ্ছে। একইভাবে ইউক্রেনকেও ন্যাটোয় ঢোকানো উচিত বলে মনে করছে অন্য দেশগুলো। কিন্তু নির্দিষ্ট কোনো সময়সীমা স্থির করা যায়নি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page