October 27, 2026, 7:49 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে টোকিওতে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান মানবপাচার প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন : রেলমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জুলাইয়ে ‘কোটা’ ছাত্র আন্দোলনের পক্ষে ছিল : আইনজীবী নারায়ণগঞ্জে স্ট্যান্ড দখল নিয়ে অটোরিকশাচালকদের দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত রংপুরে শিক্ষকের ছেলেকে চোর সন্দেহে গণপিটুনিতে হত্যার অভিযোগ সৌদি-তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান নোবেল না পাওয়ায় ক্ষুব্ধ, নরওয়েকে ‘জঘন্য দেশ’ বলে আখ্যা ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনকে আর সামরিক সহায়তা দেবে না স্লোভাকিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনকে আর সামরিক সহায়তা দেবে না বলে ঘোষণা করেছেন স্লোভাকিয়ার হবু প্রধানমন্ত্রী এবং দি স্লোভাক সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির প্রধান রবার্ট ফিকো। তার দল সাম্প্রতিক নির্বাচনে প্রথম স্থান অধিকার করেছে এবং তারা সরকার গঠনের আলোচনা শুরু করেছে।

ফলে রবার্ট ফিকো নতুন করে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন। এর আগেও তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি রুশপন্থী নেতা হিসেবে পরিচিত।

নির্বাচনে বিজয় লাভের পর সংবাদ সম্মেলন তিনি বলেন, ইউক্রেনের চেয়ে তার দেশের জনগণের সমস্যা আরো বেশি এবং তাদের সমস্যার সমাধান করতে গিয়ে তিনি আর সামরিক সহায়তা দিতে পারবেন না।
তার এ ঘোষণার মধ্যদিয়ে ইউক্রেন ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতি টিকে থাকবে কিনা তা নিয়ে ঝুঁকি তৈরি হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বামপন্থী এই নেতা বলেন, তিনি এখনো ইউক্রেনকে সহায়তা করতে রাজি আছেন তবে তা শুধুমাত্র মানবিক দিক বিবেচনা করে, সামরিক সহযোগিতা করা তার দেশের পক্ষে সম্ভব নয়। তিনি বললেন, “আমরা ইউক্রেনকে পুনর্গঠনের ক্ষেত্রে সহায়তা করতে পারি কিন্তু সামরিক দিক দিয়ে নয়। আপনারা সবাই আমাদের দলের অবস্থান জানেন।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে অক্টোবর, ২০২৬
  • ১২ই কার্তিক, ১৪৩৩
  • ১৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page