April 12, 2026, 10:05 am
শিরোনামঃ
কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলো মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি বজায় রাখা উচিত : পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে মাইন অপসারণে যুদ্ধজাহাজ মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনকে ইইউ’র ৫০ কোটি ইউরো সামরিক সহায়তার প্রচেষ্টা ঠেকিয়ে দিল হাঙ্গেরি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের জন্য অস্ত্র ও সামরিক সরঞ্জাম কেনার জন্য ৫০ কোটি ইউরো দিতে ইউরোপীয় ইউনিয়ন যে উদ্যোগ নিয়েছিল তা ঠেকিয়ে দিয়েছে জোটের অন্যতম সদস্য দেশ হাঙ্গেরি। ইতালির বার্তা সংস্থা এএনএসএ গতকাল (সোমবার) এই খবর দিয়েছে।

ইউক্রেন দীর্ঘদিন ধরে বলে আসছে, গ্রীষ্মকালে রাশিয়ার বিরুদ্ধে তারা যে অভিযান পরিচালনা করতে চায় তাতে পশ্চিমা অস্ত্রের প্রয়োজন। সেই প্রয়োজন মেটানোর জন্য ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে আগামী সপ্তাহে ৫০ কোটি ইউরো ইউক্রেনের কাছে হস্তান্তরের কথা ছিল।

ইউরোপিয়ান পিস ফ্যাসিলিটি নামে গঠিত ৫৬০ কোটি ইউরোর তহবিল থেকে এই অর্থ দেয়ার পরিকল্পনা নেয়া হয়। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বিদেশে সেনা কার্যক্রম পরিচালনা কিংবা যে সমস্ত সদস্য দেশ বাইরের সংঘাতে অস্ত্র পাঠাতে চায় তাদেরকে এই তহবিল থেকে অর্থ দেয়া হয়। তবে অর্থ বরাদ্দ দেয়ার জন্য সব সদস্য দেশের সম্মতির প্রয়োজন রয়েছে। ইউক্রেনকে সামরিক সহায়তা হিসেবে এই অর্থ দেয়ার বিষয়ে হাঙ্গেরি দ্বিমত পোষণ করে। তারা বলেছে, এই অর্থ ইউক্রেনকে না দিয়ে অন্য খাতে খরচ করা হোক।

ইউক্রেনকে অস্ত্র দেয়ার ব্যাপারে হাঙ্গেরির পক্ষ থেকে এটাই প্রথম বাধা সৃষ্টির ঘটনা নয়। হাঙ্গেরি হচ্ছে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সদস্য এবং ন্যাটোর পক্ষ থেকে ইউক্রেনকে অস্ত্র দেয়ার চেষ্টা করা হলে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান তাতে বাধা দিয়ে বলেছিলেন, হাঙ্গেরির ওপর দিয়ে এ সমস্ত অস্ত্র ইউক্রেনে যাবে না। ইউক্রেন যুদ্ধের জন্য তিনি আমেরিকা ও ন্যাটো জোটকে দায়ী করে আসছেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page