September 29, 2026, 3:46 pm
শিরোনামঃ
একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া : জেলেনস্কির ইরানকে ছাড়ের প্রস্তাবের খবর অস্বীকার করলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না : গালিবাফ যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনকে এফ-১৬ জঙ্গিবিমান সরবরাহ করলে সেই দেশ বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে : পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ন্যাটো জোটভুক্ত কোনো দেশ যদি ইউক্রেনকে এফ-১৬ জঙ্গিবিমান সরবরাহ করে কিংবা এ সমস্ত দেশ থেকে ইউক্রেনের হয়ে যদি রাশিয়ার বিরুদ্ধে হামলা চালানোর জন্য যুদ্ধবিমান ওড়ে তবে সে সেসব দেশ রাশিয়ার জন্য বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

তিনি বলেন, রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশ থেকে যেসমস্ত বিমান হামলা চালাতে আসবে তাদেরকে নিতান্তই অন্য সব সামরিক লক্ষ্যবস্তুর মতো ধ্বংস করা হবে।

গত এক বছরের কাছাকাছি সময় ধরে ন্যাটোভুক্ত কয়েকটি দেশ ইউক্রেনকে এফ-১৬ জঙ্গিবিমান সরবরাহ করবে বলে ঘোষণা দিয়েছে এবং তারা ইউক্রেনের পাইলটদের প্রশিক্ষণ দিচ্ছে। তবে এ পর্যন্ত কোনো দেশ ইউক্রেনের কাছে এখনো এফ-১৬ জঙ্গিবিমান সরবরাহ করেনি। রাশিয়া বারবার এফ-১৬ জঙ্গিবিমান সরবরাহ করার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, পরমাণু বোমা বহনে সক্ষম এই জঙ্গিবিমান দেয়া হলে তা ‘অগ্রহণযোগ্য যুদ্ধ-বিস্তৃতি’ বলে গণ্য করা হবে।

প্রেসিডেন্ট পুতিন বলেন, “পশ্চিমারা যদি ইউক্রেনকে এফ-১৬ জঙ্গিবিমান দেয় তাহলে তাতে যুদ্ধক্ষেত্রে বাস্তব পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না বরং আমরা এসব বিমানকে পশ্চিমা ট্যাংক, আরমার্ড ভেহিকেলসহ অন্য সামরিক যানের মতোই ধ্বংস করব।”পুতিন জোর দিয়ে বলেন, ইউক্রেনকে যেসব দেশ এফ-১৬ জঙ্গিবিমান দেবে তারা রাশিয়ার স্বাভাবিক ও বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে তা সে দেশ যেখানেই অবস্থিত হোক না কেন।

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page