September 27, 2026, 5:00 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনকে গুচ্ছবোমা দেয়ার ব্যাপারে ওয়াশিংটনকে সতর্ক করল বেইজিং     

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনকে নিষিদ্ধ গুচ্ছবোমা দেয়ার যে সিদ্ধান্ত আমেরিকা নিয়েছে তার ঘোর বিরোধিতা করেছে চীন। বেইজিং বলেছে, এর ফলে ইউক্রেন যুদ্ধে ‘মানবিক সমস্যা’ দেখা দেবে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সোমবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, মার্কিন সরকারের এ সিদ্ধান্তে গোটা আন্তর্জাতিক সমাজে উদ্বেগ দেখা দিয়েছে। বহু দেশ আমেরিকাকে এ কাজ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।মাও বলেন, চীন সরকার বিশ্বাস করে উত্তেজনা ও ইউক্রেনের সঙ্কট যাতে বাড়তে না পারে সেজন্য সংশ্লিষ্ট পক্ষের উচিত আগুনে ঘি ঢালা থেকে বিরত থাকা।

ওয়াশিংটন গত শুক্রবার ঘোষণা করে, রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলা চালাতে সহযোগিতা করার জন্য ইউক্রেনকে গুচ্ছবোমা সরবরাহ করা হবে।

মানব সভ্যতার জন্য ঝুঁকি এবং এর ক্ষয়ক্ষতির ভয়াবহ অগ্রহণযোগ্য মাত্রা বিবেচনা করে আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে ক্লাস্টার বোমা নিষিদ্ধ করা হয়েছে। ২০১০ সালে একটি আন্তর্জাতিক কনভেনশনের মাধ্যমে ক্লাস্টার বোমার উৎপাদন, পরিবহন, মজুদ ও ব্যবহার নিষিদ্ধ করা হয়। আমেরিকা, রাশিয়া এবং ইউক্রেন ছাড়া বিশ্বের ১০০’র বেশি দেশ এই চুক্তিতে সই করেছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page