September 11, 2026, 10:26 pm
শিরোনামঃ
বেনাপোলে শুল্ক পরিশোধ ছাড়াই তিন ট্রাক পণ্য বের করার অভিযোগে দুই অফিসার ক্লোজ সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী জানুয়া‌রি-মার্চের মধ্যে পদ্মা ব‌্যা‌রে‌জের নির্মাণ কাজের উদ্বোধন হবে : পা‌নিসম্পদ মন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে করা বিগত ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার বরগুনায় ৩৫০ কেজি হরিণের মাংসসহ ১ জন আটক ফরিদপুরে ফুচকা খাওয়ার সময় হাসাহাসি নিয়ে সংঘর্ষে ৬ জন আহত এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা মার্কিন নৌসচিবকে ধন্যবাদ জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হামাসের খান ইউনিস ব্রিগেডের কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনকে সামরিক সাহায্য প্রদানের বিরোধিতা বাড়ছে আমেরিকায়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমেরিকা ইউক্রেনকে যে সামরিক সহায়তা দিয়ে আসছে তার প্রতি বিরোধিতা বাড়ছে মার্কিন নাগরিকদের মধ্যে।

রয়টার্স-ইপসোস পরিচালিত এক জরিপে এই তথ্য উঠে এসেছে। এতে দেখা যায়, গত জুন মাসে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে পাল্টা সামরিক অভিযান শুরু করার পর থেকে ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের মধ্যে কিয়েভের প্রতি সমর্থন দিন দিন কমছে।

গতকাল (বৃহস্পতিবার) প্রকাশিত জরিপ ফলাফলে দেখা যায়, শতকরা ৪১ ভাগ মার্কিন নাগরিক ইউক্রেনকে সামরিক সহযোগিতা দেয়ার পক্ষে সমর্থন দিয়েছে। অন্যদিকে, শতকরা ৩৫ ভাগ মানুষ সামরিক সহায়তা দেয়ার বিরুদ্ধে মত প্রকাশ করেছেন। বাকিরা বলেছেন, তারা এখনো নিশ্চিত নন যে, কোন পক্ষে অবস্থান নেবেন তারা।

গত জুন মাসের রয়টার্স অন্য এক জরিপ ফলাফলে জানিয়েছিল, আমেরিকার শতকরা ৬৫ ভাগ মানুষ ইউক্রেনের প্রতি তাদের সমর্থন ঘোষণা করেছে। এদিকে, জুন মাসের জরিপের সময় ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের শতকরা ৮১ ভাগ সমর্থক ইউক্রেনকে সামরিক সহায়তা দেয়ার পক্ষে মত দিয়েছিল। এখন সেই সমর্থন কমে শতকরা ৫২ ভাগে দাঁড়িয়েছে। জুন মাসে রিপাবলিকান দলের শতকরা ৫৬ ভাগ সমর্থক ইউক্রেনকে সামরিক সহায়তা দেয়ার পক্ষে মত দিয়েছিল কিন্তু সেই সমর্থন এখন কমে শতকরা ৩৫ ভাগে দাঁড়িয়েছে।

সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেনকে সামরিক সহায়তা দেয়ার বিষয়টি মার্কিন কংগ্রেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। গত কয়েকদিন আগে সরকারি শাটডাউন এড়ানোর জন্য মার্কিন কংগ্রেসে যে স্বল্পকালীন বাজেট পাস হয়েছে তাতে রিপাবলিকানরা ইউক্রেনের জন্য অর্থ বরাদ্দ দেয়নি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page