October 27, 2026, 7:49 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে টোকিওতে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান মানবপাচার প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন : রেলমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জুলাইয়ে ‘কোটা’ ছাত্র আন্দোলনের পক্ষে ছিল : আইনজীবী নারায়ণগঞ্জে স্ট্যান্ড দখল নিয়ে অটোরিকশাচালকদের দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত রংপুরে শিক্ষকের ছেলেকে চোর সন্দেহে গণপিটুনিতে হত্যার অভিযোগ সৌদি-তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান নোবেল না পাওয়ায় ক্ষুব্ধ, নরওয়েকে ‘জঘন্য দেশ’ বলে আখ্যা ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনীয় ৬টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করলো রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলে রুশ আকাশ প্রতিরক্ষাবাহিনী ছয়টি ড্রোন ও ক্রিমিয়ায় দুটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে বলে দাবি করেছে মস্কো। রবিবার (১ অক্টোবর) এই দাবি করেছে রাশিয়া। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার পশ্চিমে স্মোলেনস্ক অঞ্চলে তিনটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে। এই অঞ্চলে আরও দুইটি ড্রোন ভূপাতিত করা হয়। এছাড়া দক্ষিণ ক্রাসনোদর অঞ্চলে একটি ড্রোন ধ্বংস করা হয়েছে।

মন্ত্রণালয় আরও বলেছে, দুটি গ্রোম-২ ক্ষেপণাস্ত্র দিয়ে সন্ত্রাসী হামলা চালিয়েছিল কিয়েভ। কিন্তু এই হামলায় তারা সফল হতে পারেনি। ঝাঁকোই অঞ্চলে ক্ষেপণাস্ত্র দুটি ধ্বংস করা হয়েছে।

রুশ সমর্থিত ক্রিমিয়ার প্রধান সের্গেই আকসিওনভ বলেছেন, এই হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে, ইউক্রেন দাবি করেছে, মধ্যাঞ্চলীয় চেরকাসি অঞ্চলে শনিবার দিবাগত রাতে রাশিয়া ৩০টি ড্রোন হামলা চালিয়েছে। এগুলোর মধ্যে ১৬টি ড্রোন ধ্বংস করেছে ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষাবাহিনী।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে অক্টোবর, ২০২৬
  • ১২ই কার্তিক, ১৪৩৩
  • ১৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page