August 12, 2026, 10:04 am
শিরোনামঃ
মাগুরায় আমুড়িয়া-পূর্বপাড়া মাঠ সড়কে সাবগ্রেডের কাজ চলমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু ‘র’ প্রধানের ঢাকা সফর স্বাভাবিক কার্যক্রমের অংশ : তথ্য উপদেষ্টা কক্সবাজারের টেকনাফে ৪ অস্ত্র ও ৭৯ রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী নাহিদ আটক শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে ১ জন নিহত খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প ভবিষ্যৎ চুক্তির উদ্দেশ্যে ১৭০০ ফিলিস্তিনির মরদেহ আটকে রেখেছে ইসরায়েল নতুন মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে উদ্বিগ্ন নয় ইরান মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল ৭১ ও ২৪-এর শহীদদের লক্ষ্য : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের এক সামরিক পাইলট পক্ষ ত্যাগ করে আশ্রয় নিয়েছে রাশিয়ায়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের সামরিক বাহিনীর একজন পাইলট ইউক্রেন থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। রুশ বার্তা সংস্থা তাস গতকাল (শনিবার) এ খবর দিয়েছে। যে ব্যক্তি ওই পাইলটকে যুদ্ধক্ষেত্রের ওপর দিয়ে বিমান পরিচালনা করে রাশিয়ায় আশ্রয় নেয়ার ব্যবস্থা করে দিয়েছেন তিনি বার্তা সংস্থা তাসকে বিষয়টি জানিয়েছেন।

রাশিয়ায় পালিয়ে যাওয়া ইউক্রেনের এই পাইলট একজন সক্রিয় সেনা সদস্য হিসেবে সশস্ত্র বাহিনীর সিনিয়র পদে কর্মরত ছিলেন। তবে তার র‌্যাংক সম্পর্কে কোন কিছু জানা যায়নি। রাশিয়ার একজন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, ইউক্রেনের এ পাইলট তার দেশে ফ্লাইট কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন।

রাশিয়ায় আশ্রয় নেয়ার পর ইউক্রেনের পাইলটকে মস্কোর গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করছেন। তবে এই ব্যাপারে তারা বিস্তারিত কোনো কিছু জানাতে চাননি। রাশিয়ার কয়েকটি টেলিগ্রাম চ্যানেল দাবি করেছে, ইউক্রেনের এই পাইলটের সাক্ষাৎকার শিগগিরই প্রচার করা হতে পারে।

বলা হচ্ছে- ইউক্রেনের এই পাইলটের কাছ থেকে পাওয়া তথ্য রাশিয়াকে যুদ্ধক্ষেত্রে বিশেষ সুবিধা দিতে পারে। এর আগেও তিনি রাশিয়ার বিশেষ কিছু অভিযানের সময় তথ্য দিয়ে সাহায্য করেছেন।

ইউক্রেন যখন রাশিয়ার বিরুদ্ধে কথিত পাল্টা অভিযান চালাচ্ছে এবং বেশ কিছুদিন ধরে তা একপ্রকার অচলাবস্থায় রয়েছে তখন ইউক্রেনের এই পাইলটের রাশিয়ায় আশ্রয় গ্রহণ করার ঘটনা ঘটলো।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page