October 27, 2026, 11:29 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে টোকিওতে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান মানবপাচার প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন : রেলমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জুলাইয়ে ‘কোটা’ ছাত্র আন্দোলনের পক্ষে ছিল : আইনজীবী নারায়ণগঞ্জে স্ট্যান্ড দখল নিয়ে অটোরিকশাচালকদের দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত রংপুরে শিক্ষকের ছেলেকে চোর সন্দেহে গণপিটুনিতে হত্যার অভিযোগ সৌদি-তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান নোবেল না পাওয়ায় ক্ষুব্ধ, নরওয়েকে ‘জঘন্য দেশ’ বলে আখ্যা ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের জন্য আমেরিকার তহবিল দ্রুত ফুরিয়ে আসছে : হোয়াইট হাউজ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কারবি দাবি করেছেন, ইউক্রেনের জন্য আমেরিকার তহবিল দ্রুত ফুরিয়ে আসছে। যদি মার্কিন কংগ্রেস একটি নতুন বাজেট বিল পাস করতে ব্যর্থ হয় তাহলে পেন্টাগন শুধুমাত্র “কয়েক সপ্তাহ” ইউক্রেনে যুদ্ধে সমর্থন দিতে সক্ষম হবে।

গতকাল (সোমবার) সিএনএন’র পক্ষ থেকে কারবির কাছে জানতে চাওয়া হয় যে, কিয়েভে মার্কিন সহায়তার ওপর সরকারি শাটডাউন কী প্রভাব ফেলতে পারে। জবাবে জন কারবি বলেন, “আমি মনে করি আমাদের হাতে যে তহবিল রয়েছে তা দিয়ে আমরা আগামী কয়েক সপ্তাহ চালিয়ে নিতে পারব। তবে নতুন করে যে বাজেটের অনুরোধ করা হয়েছিল তা বরাদ্দ দেয়া না হলে শরত্কালে এবং শীতের মাসগুলোতে ইউক্রেনকে ভালভাবে সমর্থন দেয়া কঠিন হবে।”
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আইনপ্রণেতা নিউ ইয়র্ক টাইমসকে বলেন, কিয়েভকে অতিরিক্ত সহায়তা দেয়ার বিষয়কে কেন্দ্র করেই মূলত নতুন বাজেট বিল নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। এসব আইন প্রণেতা জানান, রিপাবলিকান দলের কিছু আইন প্রণেতা আরো আড়াই হাজার কোটি ডলার সহায়তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
মার্কিন আইন প্রণেতারা একটি স্টপ-গ্যাপ বাজেট বিল নিয়ে উত্তপ্ত আলোচনা চালিয়ে যাচ্ছেন যাতে ইউক্রেনে আরো আড়াই হাজার কোটি ডলার সহায়তা দেয়া সম্ভব হয়।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে অক্টোবর, ২০২৬
  • ১২ই কার্তিক, ১৪৩৩
  • ১৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page