September 30, 2026, 1:01 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রাশিয়ার শক্তিশালী ড্রোন হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের দক্ষিণ দিকের অঞ্চলগুলো লক্ষ্য করে বুধবার রাতে শক্তিশালী ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। আর তাদের এ হামলা প্রতিহত করতে পুরো অঞ্চলজুড়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সচল করা হয়। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) এমন তথ্য জানিয়েছেন ইউক্রেনের সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলের মুখপাত্র নাতালিয়া হিউমেনিউক।

রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে নাতালিয়া দাবি করেছেন, তারা রুশ বাহিনীর ছোড়া ৩০টি ড্রোন প্রতিহত করেছেন। তবে এ হামলায় কেমন ক্ষয়ক্ষতি হয়েছে সেটি পরিষ্কার করেননি সশস্ত্র বাহিনীর এ কর্মকর্তা।

তিনি বলেছেন, ‘দক্ষিণাঞ্চলের পরিস্থিতি বেশ উত্তপ্ত। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দক্ষিণাঞ্চলের— ওডেসার মাইকোলাইভ অঞ্চল এবং মধ্যাঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকার সম্মুখভাগের সমগ্র অঞ্চলজুড়ে কাজ করছে।’

এর আগে বৃহস্পতিবার ওডেসার এক সামরিক কর্মকর্তা দাবি করেছিলেন, রাশিয়ার হামলার পর হতাহত বা ক্ষয়ক্ষতির ব্যাপারে কোনো কিছু জানা যায়নি।

অপরদিকে ইউক্রেনের সেনাবাহিনীর অপর একটি পক্ষ জানিয়েছে, বিধ্বস্ত শহর বাখমুতে আবারও ফিরে এসেছে ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের সেনারা। দীর্ঘ ১০ মাস লড়াই করে বাখমুতের নিয়ন্ত্রণ নিয়েছিল ওয়াগনার। এরপর মে মাসে রাশিয়ার সেনাবাহিনীর কাছে শহরটির নিয়ন্ত্রণ হস্তান্তর করে সেখান থেকে চলে গিয়েছিলেন ওয়াগনারের সেনারা। এখন আবারও সেখানে ফিরে এসেছেন তারা।

মে মাসে বাখমুত ছেড়ে ওয়াগনারের সেনারা রাশিয়ায় ফিরে গিয়েছিলেন। কিন্তু গত জুনে সাবেক প্রধান ইয়েভগিনি প্রিগোজিনের অধীনে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে বিদ্রোহ করেন তারা। ওই বিদ্রোহ ও প্রিগোজিনের মৃত্যুর পর অনেকটাই আড়ালে চলে গিয়েছিল ওয়াগনার। সূত্র: সিএনএন

আজকের বাংলা তারিখ



Our Like Page