October 26, 2026, 9:00 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে টোকিওতে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান মানবপাচার প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন : রেলমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জুলাইয়ে ‘কোটা’ ছাত্র আন্দোলনের পক্ষে ছিল : আইনজীবী নারায়ণগঞ্জে স্ট্যান্ড দখল নিয়ে অটোরিকশাচালকদের দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত রংপুরে শিক্ষকের ছেলেকে চোর সন্দেহে গণপিটুনিতে হত্যার অভিযোগ সৌদি-তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান নোবেল না পাওয়ায় ক্ষুব্ধ, নরওয়েকে ‘জঘন্য দেশ’ বলে আখ্যা ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের মাধ্যমে পশ্চিমা অস্ত্রসস্ত্র গেছে হামাসের হাতে : পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, পশ্চিমা দেশগুলো ইউক্রেনে যেসব সমরাস্ত্র পাঠিয়েছে তার কিছু অস্ত্র ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে চলে গেছে।

তিনি বলেন, ইউক্রেন সরকারের পরিকল্পনায় এসব অস্ত্র হামাসের হাতে যায়নি বরং ইউক্রেনের দুর্নীতিগ্রস্ত সরকারি কর্তকর্তারা অর্থের বিনিময়ে পশ্চিমা অস্ত্রসস্ত্র কালোবাজারে বিক্রি করে দিয়েছে যা হামাসের হাতে চলে গেছে।

পুতিন শুক্রবার কিরঘিজিস্তানের রাজধানী বিশকেকে এক সংবাদ সম্মেলনে আরো বলেন, ইউক্রেন থেকে হামাসকে অস্ত্র দেয়া হচ্ছ বলে আমি মনে করি না। তবে আমি এ বিষয়ে নিশ্চিত যে, সরকারি কর্তকর্তাদের দুর্নীতির কারণে ইউক্রেন থেকে অস্ত্র চুরি হয়ে বাইরে চলে যাচ্ছে।

পুতিন বলেন, আমরা জানি যে, ইউক্রেনে দুর্নীতির মাত্রা অত্যন্ত বেশি। যখন অস্ত্রের ক্রেতার সংখ্যা অত্যধিক বেড়ে যায় তখনই কালোবাজার সৃষ্টি হয়। আর ইউক্রেনে যারা বিক্রি করতে চায় তাদের সংখ্যা অত্যধিক বেড়ে গেছে।

রুশ প্রেসিডেন্ট আরো স্পষ্ট করে বলেন, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর মাধ্যমে ইউক্রেনীয়রা যে আন্তর্জাতিক বাজারে অস্ত্র বিক্রি করে আসছিল তাতে কোনো সন্দেহ নেই।  পুতিন বলেন, এমনকি তারা রাশিয়ার কাছেও পশ্চিমাদের কাছ থেকে পাওয়া অস্ত্র বিক্রি করেছে। আর তারা যখন রাশিয়ার কাছে অস্ত্র বিক্রি করতে পারে তখন আমাকে তাদের আর কোনো আচরণ বিস্মিত করে না।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে অক্টোবর, ২০২৬
  • ১১ই কার্তিক, ১৪৩৩
  • ১৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page