October 25, 2026, 5:47 am
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের ১৬টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার দক্ষিণাঞ্চলে ও ক্রিমীয় উপদ্বীপে ইউক্রেনের ১৬টি ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে দেশটি।

শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার রাতে রুশ ফেডারেশনের বিভিন্ন স্থানে ড্রোন ব্যবহার করে কিয়েভের হামলার চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে।

রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের ১৬টি ড্রোন ধ্বংস করেছে। এসব ড্রোনের মধ্যে ক্রিমীয় উপদ্বীপে ১৩টি এবং ভলগোগ্রাদ অঞ্চলে ৩টি ড্রোন ভুপাতিত করা হয়।

ইউক্রেন গত জুনে তাদের পাল্টা হামলা জোরদারের অংশ হিসেবে রাশিয়ার সামরিক স্থাপনায় এবং ক্রিমীয় উপদ্বীপে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ২৫শে অক্টোবর, ২০২৬
  • ১০ই কার্তিক, ১৪৩৩
  • ১৩ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page